কিয়েভের বড় জ্বালানী ট্যাঙ্ক ধ্বংস করেছে রাশিয়ার ক্রুজ মিসাইল
মার্চ ২৫, ২০২২ ১২:০২ Asia/Dhaka
রাশিয়া দাবি করেছে তারা আজ ক্রুজ মিসাইল দিয়ে কিয়েভের কাছে অবস্থিত সবচেয়ে বড় জ্বালানী ট্যাঙ্ক ধ্বংস করে দিয়েছে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় শুক্রবার বলেছে, তারা দূরপাল্লার ক্রুজ মিসাইল দিয়ে কিয়েভের কাছে একটি বড় জ্বালানি ট্যাঙ্ক ধ্বংস করে দিয়েছে। এর আগেও তারা একটি ভিডিও প্রকাশ করেছিল, সে ভিডিওতে দেখা গেছে রাশিয়ান নৌবাহিনী কৃষ্ণ সাগর থেকে ইউক্রেনে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে।#
পার্সটুডে/আবুসাঈদ/২৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।
ট্যাগ