ইমরান খানের পক্ষে এবং মার্কিন বিরোধী স্লোগানে পাকিস্তান মুখর
এপ্রিল ০৪, ২০২২ ১৭:৪৭ Asia/Dhaka
পাকিস্তানের সাম্প্রতিক ঘটনায় এ দেশের জনগণ এখন রাস্তায় নেমে এসেছে। ইমরান খানের পক্ষে এবং মার্কিন বিরোধী স্লোগানে তারা মুখর। তারা পাকিস্তানে মার্কিন হস্তক্ষেপের কঠোর নিন্দা জানিয়েছে।
আমেরিকার পক্ষ থেকে আসা হুমকি সম্পর্কে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান গতকাল রোববার আরো তথ্য জনসমক্ষে প্রকাশ করেছেন। গত মাসের প্রথম দিক থেকে ইমরান খান আমেরিকার তরফ থেকে হুমকি পাচ্ছিলেন বলে অভিযোগ করে আসছেন। ইমরান খান বলেন, ডোনাল্ড লিউ আমেরিকায় নিযুক্ত পাক রাষ্ট্রদূত আসাদ মাজিদের সঙ্গে এক বৈঠকে হুমকি দিয়েছেন যে, অনাস্থা ভোটে যদি ইমরান খান টিকে যান তাহলে তাকে মূল্য দিতে হবে।#
পার্সটুডে/আবুসাঈদ/৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।
ট্যাগ