মিয়ানমারের কাছে অস্ত্র রপ্তানি করে যাচ্ছে ইসরাইল: হিব্রু পত্রিকা
https://parstoday.ir/bn/news/world-i110284-মিয়ানমারের_কাছে_অস্ত্র_রপ্তানি_করে_যাচ্ছে_ইসরাইল_হিব্রু_পত্রিকা
মানবাধিকার সংগঠনগুলোর হুঁশিয়ারি উপেক্ষা করে মিয়ানমারের কাছে অস্ত্র রপ্তানি করে যাচ্ছে ইহুদিবাদী ইসরাইল। মিয়ানমার সরকার দেশটির মুসলমানদের বিরুদ্ধে চালানো দমন অভিযানে এসব অস্ত্র ব্যবহার করেছে। তেল আবিব থেকে হিব্রু ভাষায় প্রকাশিত দৈনিক ইয়াদিউত আহারোনত বৃহস্পতিবার এ খবর দিয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ০৮, ২০২২ ০০:১২ Asia/Dhaka
  • মিয়ানমারের কাছে অস্ত্র রপ্তানি করে যাচ্ছে ইসরাইল: হিব্রু পত্রিকা

মানবাধিকার সংগঠনগুলোর হুঁশিয়ারি উপেক্ষা করে মিয়ানমারের কাছে অস্ত্র রপ্তানি করে যাচ্ছে ইহুদিবাদী ইসরাইল। মিয়ানমার সরকার দেশটির মুসলমানদের বিরুদ্ধে চালানো দমন অভিযানে এসব অস্ত্র ব্যবহার করেছে। তেল আবিব থেকে হিব্রু ভাষায় প্রকাশিত দৈনিক ইয়াদিউত আহারোনত বৃহস্পতিবার এ খবর দিয়েছে।

বিশ্বের বিভিন্ন দেশের স্বৈরশাসকদের কাছে সমরাস্ত্র বিক্রি করে ইহুদিবাদী ইসরাইল।এসব স্বৈরশাসক প্রকাশ্যে নিজ দেশের জনগণের মানবাধিকার লঙ্ঘন করে যাচ্ছে।

দৈনিক ইয়াদিউত আহারোনত লিখেছে, মিয়ানমারের সামরিক জান্তা ইহুদিবাদী ইসরাইলের অন্যতম অস্ত্র ক্রেতা। ২০১৭ সালে যখন মিয়ানমার সরকার রোহিঙ্গা মুসলমানদের বিরুদ্ধে ভয়াবহ গণহত্যা চালায় তখন আন্তর্জাতিক সমাজের হুঁশিয়ারি উপেক্ষা করে দেশটির সরকারের কাছে সমরাস্ত্র রপ্তানি করে তেল আবিব।

হিব্রু ভাষার দৈনিকটি জানিয়েছে, ইতাই ম্যাক নামের একজন ইসরাইলি আইনজীবী ২০১৭ সালে মিয়ানমারের কাছে অস্ত্র বিক্রি বন্ধ করতে ইসরাইলের সর্বোচ্চ আদালতে আবেদন জানিয়েছিলেন।কিন্তু তা সত্ত্বেও মিয়ানমারের সেনাপ্রধান ওই বছর তেল আবিব সফরে যান এবং বিভিন্ন ধরনের বিপুল পরিমাণ অস্ত্রসস্ত্র কেনার চুক্তি করেন।

আন্তর্জাতিক সংস্থাগুলোর হিসাব অনুযায়ী, ২০১৭ সালে মিয়ানমার সরকারের ভয়াবহ গণহত্যা ও পদ্ধতিগত শুদ্ধি অভিযান থেকে বাঁচতে প্রায় ১০ লাখ রোহিঙ্গা মুসলমান বাংলাদেশে পালিয়ে যায়।ওই বছর কয়েক হাজার মুসলমান মিয়ানমারের সেনাবাহিনীর হাতে নৃশংসভাবে নিহত হন। বাংলাদেশের বিভিন্ন শরণার্থী শিবিরে বর্তমানে ১০ লাখের বেশি রোহিঙ্গা শরণার্থী জীবনযাপন করছে।#

পার্সটুডে/এমএমআই/৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।