আলেপ্পো দায়েশের গোরস্তানে পরিণত হবে: প্রেসিডেন্ট আসাদ
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ বলেছেন, আলেপ্পো বিদেশি মদদপুষ্ট তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠীর গোরস্তানে পরিণত হবে। দামেস্কের সংসদে দেয়া ভাষণে আজ (মঙ্গলবার) এ হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। আসাদ দৃঢ়তার সঙ্গে বলেন, আলেপ্পোর আর কোনো ভূমি দখল করতে পারবে না দায়েশ।
তুরস্ক সন্ত্রাসীদের সিরিয়ায় ঢুকতে সহায়তা করছে বলে জানান তিনি। প্রেসিডেন্ট আসাদ বলেন, উত্তর সীমান্ত দিয়ে সন্ত্রাসীদের সিরিয়ায় ঢুকতে সহায়তা করছে তুর্কি সরকার।
এ ছাড়া, ভাষণে সিরিয়ার নতুন সংবিধান প্রণয়ন নিয়েও কথা বলেন দেশটির প্রেসিডেন্ট। তিনি বলেন, ভবিষ্যতে দামেস্ক সংসদে নতুন সংবিধান নিয়ে আলোচনা হবে। রাজনৈতিক উপায়ে সিরিয়া সংকটের নিষ্পত্তি হলে তাতে সন্ত্রাসবাদ নির্মূল হয়ে যাবে। সংকট নিরসনে অন্য কোনো উপায় কাজ করবে না বলেও পরিষ্কার ভাষায় জানিয়ে দেন তিনি।#
পার্সটুডে/মূসা রেজা/মুজাহিদুল ইসলাম/৭