ভূমধ্যসাগরে মার্কিন বিমানবাহী রণতরী: উদ্দেশ্য রাশিয়াকে পেশীশক্তি দেখানো
https://parstoday.ir/bn/news/world-i11524-ভূমধ্যসাগরে_মার্কিন_বিমানবাহী_রণতরী_উদ্দেশ্য_রাশিয়াকে_পেশীশক্তি_দেখানো
রাশিয়াকে পেশী শক্তি দেখানোর জন্য পূর্বাঞ্চলীয় ভূমধ্যসাগরে বিমানবাহী যুদ্ধজাহাজ হ্যারি এস ট্রুম্যান মোতায়েন করেছে আমেরিকা। সামরিক সূত্রের বরাত দিয়ে মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল এ খবর দিয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ০৯, ২০১৬ ০৭:৪৮ Asia/Dhaka
  • মার্কিন বিমানবাহী যুদ্ধজাহাজ হ্যারি এস ট্রুম্যানের ফাইল ছবি
    মার্কিন বিমানবাহী যুদ্ধজাহাজ হ্যারি এস ট্রুম্যানের ফাইল ছবি

রাশিয়াকে পেশী শক্তি দেখানোর জন্য পূর্বাঞ্চলীয় ভূমধ্যসাগরে বিমানবাহী যুদ্ধজাহাজ হ্যারি এস ট্রুম্যান মোতায়েন করেছে আমেরিকা। সামরিক সূত্রের বরাত দিয়ে মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল এ খবর দিয়েছে।

ওয়াশিংটনের এক কর্মকর্তা গতকাল ওয়াল স্ট্রিট জার্নালকে বলেছেন, রাশিয়াকে সামাল দেয়ার জন্য মার্কিন নিমিতজ শ্রেণীর বিমানবাহী যুদ্ধবিমান ভূমধ্যসাগরে মোতায়েন করা হয়েছে।

ভূমধ্যসাগরে মোতায়েনের জন্য পারস্য উপসাগর থেকে সরিয়ে আনা হয়েছে ট্রুম্যানকে। আর এর মধ্য দিয়ে মার্কিন সক্ষমতা ফুটে উঠেছে বলে সাংবাদিকদের কাছে দাবি করেন বিমানবাহী এ রণতরীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল ব্রেট বাটচেলডার।

গত নভেম্বর হতে ট্রুম্যান থেকে ইরাক ও সিরিয়ায় দায়েশ অবস্থানের ওপর অনেক বিমান হামলা চালানো হয়েছে ।

এদিকে সিরিয়া সংকটকে কেন্দ্র করে ভূমধ্যসাগরে ১০ থেকে ১৫টি যুদ্ধজাহাজের বহর মোতায়েন রেখেছে রাশিয়া। গত তিন বছর ধরে এ বহর সেখানে মোতায়েন রয়েছে।#

পার্সটুডে/মূসা রেজা/৯