২০১১ সালের পর এই প্রথম এ ধরনের বৈঠক
অঘোষিত বৈঠকে মিলিত হলেন সিরিয়া, তুরস্ক ও রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রীরা
-
অঘোষিত বৈঠকে মিলিত হলেন সিরিয়া, তুরস্ক ও রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রীরা
সিরিয়া, তুরস্ক ও রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রীরা রাশিয়ার রাজধানী মস্কোয় এক অঘোষিত বৈঠকে মিলিত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। সিরিয়ায় চলমান সংকট নিয়ে আলোচনা করতে গতকাল (বুধবার) ওই বৈঠক হয় বলে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে।
২০১১ সালে সিরিয়ায় বিদেশি মদদে সহিংসতা শুরু হওয়ার পর এই প্রথম এই তিন দেশের শীর্ষ পর্যায়ে কোনো বৈঠক অনুষ্ঠিত হলো। ওই সহিংসতার সময় রাশিয়া সিরিয়া সরকারের পাশে দাঁড়ালেও তুরস্কে দামস্ক-বিরোধী সন্ত্রাসী গোষ্ঠীগুলোর প্রতি সমর্থন জানিয়েছিল।
তুর্কি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির প্রতিরক্ষামন্ত্রী হুলুসি আকার, রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু এবং তাদের সিরীয় সমকক্ষ আলী মাহমুদ আব্বাস বুধবারের অঘোষিত বৈঠকে মিলিত হন। বৈঠকে তিন দেশের গোয়েন্দা প্রধানরাও অংশগ্রহণ করেন।
এ সময় সিরিয়ার চলমান সংকট বিশেষ করে দেশটির শরণার্থী সমস্যা এবং সিরিয়ার কোনো কোনো অঞ্চলে এখনও কিছু সন্ত্রাসী গোষ্ঠীর উপস্থিতি নিয়ে আলোচনা হয়।আলোচনা ‘ইতিবাচক পরিবেশে’ অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছে তুর্কি প্রতিরক্ষা মন্ত্রণালয়।এটি জানিয়েছে, সিরিয়ায় শান্তি ফিরিয়ে আনার মাধ্যমে গোটা মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ফিরিয়ে আনার জন্য এ ধরনের বৈঠক ভবিষ্যতেও অব্যাহত থাকবে।#
পার্সটুডে/এমএমআই/২৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।