৪ দিনের ধর্মঘটে যাচ্ছেন ফ্রান্সের পাইলটরা
https://parstoday.ir/bn/news/world-i12364-৪_দিনের_ধর্মঘটে_যাচ্ছেন_ফ্রান্সের_পাইলটরা
ফ্রান্সের চলমান আন্দোলনের অংশ হিসেবে চারদিনের ধর্মঘটে যোগ দিতে যাচ্ছেন দেশটির জাতীয় বিমান সংস্থা এয়ার ফ্রান্সের পাইলটরা। বেতন কাটছাঁটের প্রতিবাদে তারা এ ধর্মঘটে যোগ দিতে যাচ্ছেন। ফ্রান্স যখন ইউরো-২০১৬ ফুটবল টুর্নামেন্টের স্বাগতিক দেশ হয়েছে এখন এ খবর এল।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ১৮, ২০১৬ ১৩:৪৮ Asia/Dhaka
  • এয়ার ফ্রান্সের বিমান
    এয়ার ফ্রান্সের বিমান

ফ্রান্সের চলমান আন্দোলনের অংশ হিসেবে চারদিনের ধর্মঘটে যোগ দিতে যাচ্ছেন দেশটির জাতীয় বিমান সংস্থা এয়ার ফ্রান্সের পাইলটরা। বেতন কাটছাঁটের প্রতিবাদে তারা এ ধর্মঘটে যোগ দিতে যাচ্ছেন। ফ্রান্স যখন ইউরো-২০১৬ ফুটবল টুর্নামেন্টের স্বাগতিক দেশ হয়েছে এখন এ খবর এল।

ফ্রান্সের প্রধান তিনটি পাইলট ইউনিয়ন শুক্রবার বলেছে, আগামী ২৪ থেকে ২৭ জুন পর্যন্ত তারা ধর্মঘট করবেন। কারণ এ পর্যন্ত ফরাসি কর্তৃপক্ষ যে ব্যবস্থা নিয়ে তা আসলে খুবই অস্পষ্ট এবং অপর্যাপ্ত। পাইলটরা বলছেন, বিমান কর্তৃপক্ষ সম্প্রতি যে সিদ্ধান্ত নিয়েছে তাতে তাদের শতকরা পাঁচ ভাগ বেতন কমে যাবে।

এর আগে ফ্রান্সের পাইলটদের ধর্মঘটের কারণে দেশটির অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটের শতকরা ২০ ভাগ ফ্লাইট বাতিল হয়েছিল। ১৪ জুন পর্যন্ত ওই ধর্মঘটে সাড়ে চার কোটি ডলার রাষ্ট্রীয় ক্ষতি হয়। ফ্রান্সের বিমান কর্তৃপক্ষ বলছে, চলতি মাসের গোড়ার দিকে ওই ধর্মঘটে দেশের এক চতুর্থাংশ পাইলট যোগ দেন। তবে ইউনিয়নগুলো বলছে, প্রতি ১০ জনের মধ্যে সাতজন পাইলট ধর্মঘটে যোগ দিয়েছিলেন। এরইমধ্যে তেল শোধনাগার, বিদ্যুৎ, রেল পরিবহন ও বন্দরের ওপর ধর্মঘটের মারাত্মক প্রভাব পড়েছে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৮