ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যুদ্ধজাহাজ মোতায়ন করবে জার্মানি
https://parstoday.ir/bn/news/world-i124046-ভারত_প্রশান্ত_মহাসাগরীয়_অঞ্চলে_যুদ্ধজাহাজ_মোতায়ন_করবে_জার্মানি
আগামী বছর ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে দুটি যুদ্ধজাহাজ মোতায়েন করবে জার্মানি। জার্মানির প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্টোরিয়াস গতকাল (রোববার) একথা জানিয়েছেন।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
জুন ০৫, ২০২৩ ১৪:০৮ Asia/Dhaka
  • বরিস পিস্টোরিয়াস
    বরিস পিস্টোরিয়াস

আগামী বছর ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে দুটি যুদ্ধজাহাজ মোতায়েন করবে জার্মানি। জার্মানির প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্টোরিয়াস গতকাল (রোববার) একথা জানিয়েছেন।

চীন ও তাইওয়ান ইস্যুতে আঞ্চলিক উত্তেজনা যখন প্রচণ্ড এবং দক্ষিণ চীন সাগর নিয়ে চীনের সঙ্গে যখন আমেরিকার বড় রকমের গোলযোগ চলছে তখন জার্মানি এই ঘোষণা দিল।

গতকাল সিঙ্গাপুরে অনুষ্ঠিত শাংরিলা ডায়লগ নিরাপত্তা সম্মেলনে জার্মান প্রতিরক্ষামন্ত্রী ঘোষণা করেন যে, সমুদ্রের যে পথে ইউরোপের চল্লিশ শতাংশ বাণিজ্য সম্পন্ন হয় তার প্রতি অবশ্যই সম্মান দেখাতে হবে। এইজন্য জার্মানি সরকার ২০২১ সালে ভারত- প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে একটি ফ্রিগেট পাঠিয়েছে এবং ২০২৪ সালে আরও যুদ্ধজাহাজ পাঠাবে।

সিঙ্গাপুর নিরাপত্তা সম্মেলনে বিশ্বের বহু দেশের প্রভাবশালী প্রতিরক্ষা কর্মকর্তারা অংশ নেন। এই সম্মেলনে পিস্টোরিয়াস দাবি করেন, জার্মানি কোনো বিশেষ দেশকে লক্ষ্য করে এই পদক্ষেপ নেবে না বরং আন্তর্জাতিক আইন অনুসরণ করেই এই জাহাজ মোতায়েন করবে যা থেকে অনেকেই লাভবান হবে।

জার্মানি এবং চীনের মধ্যে গুরুত্বপূর্ণ বাণিজ্যিক সম্পর্ক রয়েছে। তবে আগামী বছর যদি দক্ষিণ চীন সাগরে জার্মানি যুদ্ধজাহাজ মোতায়েন করে তাহলে তা চীনের জন্য মাথা ব্যথার কারণ হতে পারে।

পার্সটুডে/এসআইবি/এমএআর/৫