বিশ্বের বেশিরভাগ দেশ এখনো রাশিয়ার সাথে বাণিজ্য করছে
https://parstoday.ir/bn/news/world-i124700-বিশ্বের_বেশিরভাগ_দেশ_এখনো_রাশিয়ার_সাথে_বাণিজ্য_করছে
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের অর্থনৈতিক সমন্বয় বিভাগের পরিচালক দিমিত্রি ব্রিশচেভস্কি বলেছেন, মার্কিন নিষেধাজ্ঞা ও চাপ সত্বেও এখনো বিশ্বের বেশিরভাগ দেশ রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বহাল রেখেছে। তিনি জানান, চলতি সপ্তাহের প্রথম দিকে সেন্ট পিটার্সবার্গে ইন্টারন্যাশনাল ইকোনমিক ফোরামের বৈঠকে ১৩০ টি দেশ অংশ নিয়েছে। 
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ২২, ২০২৩ ১০:২২ Asia/Dhaka
  • বিশ্বের বেশিরভাগ দেশ এখনো রাশিয়ার সাথে বাণিজ্য করছে

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের অর্থনৈতিক সমন্বয় বিভাগের পরিচালক দিমিত্রি ব্রিশচেভস্কি বলেছেন, মার্কিন নিষেধাজ্ঞা ও চাপ সত্বেও এখনো বিশ্বের বেশিরভাগ দেশ রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বহাল রেখেছে। তিনি জানান, চলতি সপ্তাহের প্রথম দিকে সেন্ট পিটার্সবার্গে ইন্টারন্যাশনাল ইকোনমিক ফোরামের বৈঠকে ১৩০ টি দেশ অংশ নিয়েছে। 

গতকাল (বুধবার) রাশিয়ার একটি টেলিভিশন চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। ব্রিশচেভস্কি জানান, এ বছর সেন্ট পিটার্সবার্গ ইন্টারন্যাশনাল ইকোনমিক ফোরামের বৈঠকে পশ্চিমা দেশগুলোকে আমন্ত্রণ জানানো হয়নি। তিনি বলেন, “জাতিসংঘের সদস্য দেশ হচ্ছে প্রায় ২০০টি, তার মধ্যে ১৩০টি দেশ সেন্ট পিটার্সবার্গ ইন্টারন্যাশনাল বৈঠকে অংশ নিয়েছে। ফলে একথা বলাই যায় যে, বিশ্বের বেশিরভাগ দেশ এখানে উপস্থিত হয়েছে। এর বিপরীতে কয়েক ডজন দেশ আমেরিকার সঙ্গে জোট বেঁধে রাশিয়ার বিরুদ্ধে অবৈধ নিষেধাজ্ঞায় অংশ নিয়েছে। তাদেরকে দাওয়াত দেয়া হয়নি, অন্য কথায় তারা এখানে আসতে চায়নি এবং আমরাও তাদেরকে প্রত্যাশা করিনি।”

রাশিয়ার এই কর্মকর্তা জানান, পশ্চিমা বহু কোম্পানি এখনো রাশিয়াতে কাজ করছে, তারা রাশিয়ার সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চায় না।#

পার্সটুডে/এসআইবি/২২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।