ওয়াগনার গ্রুপের বিদ্রোহ থামাতে মস্কোর পদক্ষেপে বেইজিংয়ের সমর্থন
https://parstoday.ir/bn/news/world-i124824-ওয়াগনার_গ্রুপের_বিদ্রোহ_থামাতে_মস্কোর_পদক্ষেপে_বেইজিংয়ের_সমর্থন
বেইজিং সফররত রাশিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রেই রুদেনকোর সঙ্গে চীনের পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাং এবং ভাইস পরাষ্ট্রমন্ত্রী মা ঝাওজু আঞ্চলিক ও আন্তর্জাতিক অভিন্ন উদ্বেগগুলো নিয়ে মতবিনিময় করেছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ২৬, ২০২৩ ১২:৩৭ Asia/Dhaka
  • ওয়াগনার গ্রুপের বিদ্রোহ থামাতে মস্কোর পদক্ষেপে বেইজিংয়ের সমর্থন

বেইজিং সফররত রাশিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রেই রুদেনকোর সঙ্গে চীনের পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাং এবং ভাইস পরাষ্ট্রমন্ত্রী মা ঝাওজু আঞ্চলিক ও আন্তর্জাতিক অভিন্ন উদ্বেগগুলো নিয়ে মতবিনিময় করেছেন।

গতকাল (রোববার) চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, কিন এবং রুদেনকো দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে কথা বলেন এবং ইউক্রেন সংকটসহ বিভিন্ন আন্তর্জাতিক ও আঞ্চলিক অভিন্ন উদ্বেগ নিয়ে মতবিনিময় করেন।

এদিকে, রুদেনকোর সঙ্গে বৈঠকে ভাইস পররাষ্ট্রমন্ত্রী মা ঝাউজু বলেন, দুই দেশের রাষ্ট্রপ্রধানের কৌশলগত দিকনির্দেশনা অনুযায়ী চীন এবং রাশিয়া অব্যাহতভাবে রাজনৈতিক আস্থা এবং বাস্তব সহযোগিতা জোরদার অব্যাহত রেখেছে। তিনি আরো বলেন, গত মার্চ মাসে দুই প্রেসিডেন্টের মধ্যে গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে যে সমঝোতা হয়েছিল তার আওতায় দুই দেশের মধ্যে বিভিন্ন ইস্যুতে সময়মতো যোগাযোগ স্থাপিত করা, দৃঢ় ও দীর্ঘমেয়াদি সম্পর্কের উন্নয়ন ঘটানো এবং দু পক্ষের অভিন্ন স্বার্থ রক্ষা করা জরুরি।

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আরো বলা হয়েছে, গত ২৪ জুন ওয়াগনার গ্রুপের কিছু পদক্ষেপের পর দেশকে স্থিতিশীল করার ব্যাপারে যেসব পদক্ষেপ নিয়েছে মস্কো, তার প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে চীন। রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর থেকে মস্কো ও বেইজিং তাদের সম্পর্ক আরো জোরদার করেছে এবং দুই দেশের দুই প্রেসিডেন্ট বলেছেন, তাদের মধ্যকার এই বন্ধুত্বের কোনো সীমা পরিসীমা নেই।#

পার্সটুডে/এসআইবি/২৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।