আফগান সংকটের সামরিক সমাধান চাইলে তার পরিণাম ভেবে দেখতে হবে: পাকিস্তান
https://parstoday.ir/bn/news/world-i12760-আফগান_সংকটের_সামরিক_সমাধান_চাইলে_তার_পরিণাম_ভেবে_দেখতে_হবে_পাকিস্তান
আফগানিস্তানের শান্তি প্রক্রিয়ার প্রতি আমেরিকার অঙ্গীকার নিয়ে প্রশ্ন তুলেছে পাকিস্তান। পাকিস্তান একই সঙ্গে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, আফগান সংকটের আবার সামরিক সমাধান যারা চাইছে তাদেরকে এর পরিণাম ভেবে দেখতে হবে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ২৩, ২০১৬ ০৭:২৮ Asia/Dhaka
  • আফগান সংকটের সামরিক সমাধান চাইলে তার পরিণাম ভেবে দেখতে হবে: পাকিস্তান

আফগানিস্তানের শান্তি প্রক্রিয়ার প্রতি আমেরিকার অঙ্গীকার নিয়ে প্রশ্ন তুলেছে পাকিস্তান। পাকিস্তান একই সঙ্গে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, আফগান সংকটের আবার সামরিক সমাধান যারা চাইছে তাদেরকে এর পরিণাম ভেবে দেখতে হবে।

জাতিসংঘে নিযুক্ত পাক রাষ্ট্রদূত ড. মালিহা লোধী এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি প্রশ্ন তোলেন, আফগানিস্তানে যুদ্ধ নয় বরং শান্তির জন্য কাজ করতে আমেরিকা কি প্রস্তুত রয়েছে? এ ছাড়া, ২১ মে পাকিস্তানের বেলুচিস্তানে মার্কিন ড্রোন হামলারও কঠোর নিন্দা জানান তিনি। এ হামলায় আফগান তালেবান নেতা মোল্লা আখতার মানসুর নিহত হয়েছিলেন।

 

ড. মালিহা লোধী বলেন, এ ড্রোন হামলা অগ্রহণযোগ্য। এর মাধ্যমে পাকিস্তানের ভৌগলিক সার্বভৌমত্ব, জাতিসংঘ সনদ এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন করা হয়েছে।

জাতিসংঘ মহাসচিব বান কি মুনের আফগান বিষয়ক প্রতিবেদনের কথা উল্লেখ করে তিনি বলেন, কেবলমাত্র আলোচনার মাধ্যমে রাজনৈতিক চুক্তি আফগানিস্তানে টেকসই শান্তি এনে দিতে পারবে বলে আন্তর্জাতিক যে দৃঢ় প্রত্যয় রয়েছে তাকে জোরদার করেছে এ প্রতিবেদন।#

পার্সটুডে/মূসা রেজা/২৩