প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য
ইউক্রেনের প্রায় ৫০টি ড্রোন ভূপাতিত করল রাশিয়ার সেনারা
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গত রাতভর তারা ইউক্রেনের ৪৭টি ফিক্সড উইং ড্রোন ভূপাতিত করেছে। তবে এসব ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বেলগরোদ অঞ্চল থেকে একটি, কুরর্স্ক অঞ্চল থেকে দুইটি, ভলভোগ্রাদ থেকে তিনটি এবং বাকি ৪১টি ড্রোন রোস্টোভ অঞ্চলে ভূপতিত করা হয়েছে।
রোস্টোভ অঞ্চলের গভর্নর ভ্যাসিলি গোলুবেভ বলেন, ইউক্রেনের পক্ষ থেকে চালানো বিশাল আকারের হামলাকে ব্যর্থ করে দিয়েছো স্থানীয় বিমান প্রতিরক্ষা বাহিনী। সেখানে বহুসংখ্যক ড্রোন ভূপাতিত হয়েছে তবে এ পর্যন্ত কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। গভর্নর গুলুবেভ বলেন, জরুরি মন্ত্রণালয়ের একজন কর্মী ধ্বংসস্তূপ সরানোর সময় আঘাতপ্রাপ্ত হন কিন্তু তাকে হাসপাতালে নিতে হয়নি। তার জীবন ঝুঁকির মুখে নেই বলে জানিয়েছেন গোলুবেভ।#
পার্সটুডে/এসআইবি/৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।