ফরাসি গোয়েন্দা সংস্থাগুলোকে ঢেলে সাজাতে হবে: তদন্ত প্রতিবেদন
ফ্রান্সের গোয়েন্দা সংস্থাগুলোকে ঢেলে সাজানোর পরামর্শ দেয়া হয়েছে। রাজধানী প্যারিসে গত বছরের ভয়াবহ সন্ত্রাসী হামলার পর গঠিত সংসদীয় তদন্ত কমিশনের প্রতিবেদনে এ সুপারিশ করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, বিভিন্ন গোয়েন্দা সংস্থার মধ্যে প্রয়োজনীয় যোগাযোগের অভাবের কারণে তারা ওইসব হামলা প্রতিহত করতে পারেনি। কমিশনের সভাপতি জর্জেস ফেনেচ মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল কাউন্টার-টেররিজম সেন্টারের মতো একটি একক সংস্থা গঠন করার প্রস্তাব দিয়েছেন।
গত বছরের জানুয়ারি ও নভেম্বরের সন্ত্রাসী হামলাগুলোতে ১৪৭ ব্যক্তি নিহত হয়। ওইসব হামলার পরিপ্রেক্ষিতে ফ্রান্সের নিরাপত্তা সংস্থাগুলোর সক্ষমতা নিয়ে প্রশ্ন ওঠে।
ফরাসি তদন্ত কমিশনের প্রতিবেদনে নভেম্বরের হামলার রাতে নিরাপত্তা সংস্থাগুলোর মধ্যে সমন্বয়হীনতার বিষয়টি ফুটে উঠেছে। এতে বলা হয়েছে, ওই রাতে পুলিশ কর্মকর্তারা ‘ব্যাটাক্ল্যান’ নাইটক্লাবে পৌঁছানোর পর সেনাবাহিনীর একটি স্থানীয় টহল দলের কাছে কিছু অস্ত্র চান।কিন্তু সেনা সদস্যরা পুলিশকে অস্ত্র দিতে অস্বীকৃতি জানান। ওই নাইটক্লাবে তখন বন্দুকধারীরা অন্তত ১০০ ব্যক্তিকে পণবন্দি করে রেখেছিল।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৫