শিনজো অ্যাবের বিজয় আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি: শিনহুয়া
জাপান সংসদের উচ্চকক্ষের নির্বাচনে দেশটির প্রধানমন্ত্রী শিনজো অ্যাবের নেতৃত্বাধীন ক্ষমতাসীন জোটের বিজয়কে আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি হিসেবে অভিহিত করেছে চীনের সরকারি সংবাদ সংস্থা শিনহুয়া।
রোববার অনুষ্ঠিত নির্বাচনের চূড়ান্ত ভোট গণনায় দেখা গেছে, সংসদের উচ্চকক্ষে অ্যাবের জোট দুই তৃতীয়াংশ আসনে বিজয়ী হয়েছে। এর ফলে দেশটির সংবিধানে সেনাবাহিনী নিয়ে যে সব বিধি-নিষেধ আছে তা সংশোধন করতে পারবে এ জোট। এ ধরনের সংশোধনী চীনের সঙ্গে জাপানের সম্পর্কে টানাপড়েন সৃষ্টি করতে পারে। জাপানের অতীতের উগ্র সামরিক নীতির দুঃসহ পরিণামের স্মৃতি চীনারা এখনো ভুলতে পারে নি।
শিনহুয়া আজ (সোমবার) বলেছে, জাপানের যুদ্ধবিরোধী সংবিধান মারাত্মক হুমকির মুখে পড়েছে এবং অ্যাবের ক্ষমতা বাড়ছে। দেশটির সামরিকীকরণ শেষ পর্যন্ত কারো জন্যই শুভ হবে না বলে বার্তা সংস্থাটির মন্তব্য প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।#
পার্সটুডে/মূসা রেজা/মুজাহিদুল ইসলাম/১১