হেগের আদালতের রায় মেনে নিতে চীনের প্রতি আহ্বান জানাল ফিলিপাইন
https://parstoday.ir/bn/news/world-i14497-হেগের_আদালতের_রায়_মেনে_নিতে_চীনের_প্রতি_আহ্বান_জানাল_ফিলিপাইন
দক্ষিণ চীন সাগরের সীমানা বিরোধ নিয়ে হেগের আন্তর্জাতিক আদালতের রায় মেনে নেয়ার জন্য চীনের প্রতি আহ্বান জানিয়েছে ফিলিপাইন। ফিলিপাইনের পররাষ্ট্রমন্ত্রী পারফেক্টটো ইয়াসি আজ(বৃহস্পতিবার) এক বিবৃতিতে এ আহ্বান জানান।
(last modified 2026-03-01T10:43:34+00:00 )
জুলাই ১৪, ২০১৬ ১২:৪২ Asia/Dhaka
  • হেগের আদালতের রায় মেনে নিতে চীনের প্রতি আহ্বান জানাল ফিলিপাইন

দক্ষিণ চীন সাগরের সীমানা বিরোধ নিয়ে হেগের আন্তর্জাতিক আদালতের রায় মেনে নেয়ার জন্য চীনের প্রতি আহ্বান জানিয়েছে ফিলিপাইন। ফিলিপাইনের পররাষ্ট্রমন্ত্রী পারফেক্টটো ইয়াসি আজ(বৃহস্পতিবার) এক বিবৃতিতে এ আহ্বান জানান।

হেগের আদালতের রায়ে বিরোধপূর্ণ এলাকার ওপর বেইজিং’এর দাবি নাকচ করে দেয়া হয়েছে। রায়ে, ১৯৪৭ সালের সীমান্ত রেখার ওপর ভিত্তি করে বলা হয় যে, ওই এলাকার ওপর চীনের ঐতিহাসিক অধিকার দাবি করার কোনো আইনি ভিত্তি নেই। ফিলিপাইনের দায়ের করা অভিযোগের ভিত্তিতে এ রায় দেয় আদালত।

এদিকে, আগামীকাল ‘আসিম’ নামে পরিচিত এশিয়-ইউরোপীয় শীর্ষ সম্মেলনে অংশ নিবেন ইয়াসি। সেখানে বিষয়টি আনুষ্ঠানিক ভাবে তুলবেন বলেও ফিলিপাইনের পক্ষ থেকে জানানো হয়েছে।

এদিকে, হেগের আদালতকে মানবে না বলে রায় দেয়ার আগেই ঘোষণা দিয়ছিল চীন। রায় ঘোষণার পরও একই অবস্থানে রয়েছে বলে ঘোষণা করেছে বেইজিং।#

পার্সটুডে/মূসা রেজা/১৪