জীবন-মৃত্যুর মাঝে ৫০ জন
-
বৃহস্পতিবারের ছবি
ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ বলেছেন, নিস শহরে ট্রাক হামলার পর আহতদের মধ্যে ৫০ জনের অবস্থা আশংকাজনক এবং তারা জীবন-মৃত্যুর মাঝামাঝি রয়েছে। নিস শহরের একটি হাসপাতাল থেকে তিনি বলেন, গত রাতের ঘটনায় এ পর্যন্ত ৮৪ জন মারা গেছে।
প্রেসিডেন্ট ওলাঁদ জানান, হতাহতদের মধ্যে বহু বিদেশি নাগরিক ও শিশু রয়েছে। তিনি বলেন, হত্যাকাণ্ডের শিকার হয়েছে প্রতিটি মহাদেশের নাগরিক। তিনি আরো বলেন, “আমরা এমন শত্রুর মোকাবেলা করছি যারা যেকোনো স্বাধীন দেশে হামলা চালাতে পারে।” তবে ফ্রান্স সন্ত্রাসবাদের বিরুদ্ধে সজাগ রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
এদিকে, ফ্রান্সের প্রসিকিউটর পরে নিশ্চিত করেছেন যে, নিহতদের মধ্যে ১০টি শিশু ও কিশোর রয়েছে। তার আগে প্রেসিডেন্ট ওলাঁদ বলেছেন, এ হামলা দেখে অস্বীকার উপায় নেই যে, এটি সন্ত্রাসবাদী তৎপরতা।
গতরাতে এক ট্রাক চালক তার দ্রুতগতির ট্রাক নিয়ে ফ্রান্সের জাতীয় দিবসের সমাবেশে ঢুকিয়ে দেয়। প্রায় দুই কিলোমিটার দীর্ঘপথে ট্রাকটি সমাবেশে যোগ দেয়া লোকজনকে চাপা দেয়। এতে ৮৪ জন নিহত ও ৫০ জন আহত হয়েছে।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৫