পরমাণু সমঝোতাকে ইরানের মানুষের জন্য কল্যাণকর করে তুলুন: বান কি মুন
https://parstoday.ir/bn/news/world-i15178-পরমাণু_সমঝোতাকে_ইরানের_মানুষের_জন্য_কল্যাণকর_করে_তুলুন_বান_কি_মুন
জাতিসংঘ মহাসচিব বান কি-মুন চূড়ান্ত পরমাণ সমঝোতা বা জেসিপিওএ’কে ইরানের মানুষের জন্য কল্যাণকর করে তোলার জন্য বিশ্ব শক্তিগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ২১, ২০১৬ ০৮:১৩ Asia/Dhaka
  • পরমাণু সমঝোতাকে ইরানের মানুষের জন্য কল্যাণকর করে তুলুন: বান কি মুন

জাতিসংঘ মহাসচিব বান কি-মুন চূড়ান্ত পরমাণ সমঝোতা বা জেসিপিওএ’কে ইরানের মানুষের জন্য কল্যাণকর করে তোলার জন্য বিশ্ব শক্তিগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন।

পরমাণু চুক্তিকে অনুমোদন দিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব গ্রহণের বার্ষিকীতে দেয়া বিবৃতিতে এ আহ্বান জানানো হলো।

বিবৃতিতে মুন বলেন, চূড়ান্ত পরমাণু সমঝোতায় দেয়া নিজ নিজ অঙ্গীকার রক্ষা এবং একে পুরোপুরি বাস্তবায়ন সমর্থন করার জন্য সদস্য দেশগুলোর প্রতি আহ্বান জানাচ্ছি। পরমাণু সমঝোতাকে কূটনীতির বিজয় হিসেবে উল্লেখ করে তিনি সব পক্ষের দৃঢ় ও উৎসর্গিত মনোভাবেরও প্রশংসা করেন।

জার্মানি এবং জাতিসংঘের পাঁচ স্থায়ী সদস্য দেশ মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স, চীন ও রাশিয়াকে নিয়ে গঠিত ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে গত বছরের মধ্য-জুলাইয়ে পরমাণু সমঝোতা সই করে ইরান। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় স্বাক্ষরিত ওই সমঝোতা অনুযায়ী ইরান তার পরমাণু কর্মসূচিতে কিছুটা সীমাবদ্ধতা আনবে। এর পরিবর্তে তেহরানের ওপর আরোপিত সব অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেবে পাশ্চাত্য। কিন্তু আমেরিকা চুক্তিও ওই শর্ত না মানায় টানাপড়েন সৃষ্টি হয়েছে।#

পার্সটুডে/মূসা রেজা/আশরাফুর রহমান/২১