আমেরিকা কেন তার বৈশ্বিক অবস্থান হারিয়েছে?
https://parstoday.ir/bn/news/world-i155690-আমেরিকা_কেন_তার_বৈশ্বিক_অবস্থান_হারিয়েছে
পার্সটুডে-ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে লিখেছে: আমেরিকা ২১ শতাব্দীর প্রথম ২৫ বছরে দুঃশাসন, ব্যয়বহুল যুদ্ধ এবং অভ্যন্তরীণ সংকটের কারণে তার বৈশ্বিক অবস্থান উল্লেখযোগ্যভাবে হারিয়েছে।
(last modified 2026-02-17T13:30:44+00:00 )
জানুয়ারি ০১, ২০২৬ ১৬:১৭ Asia/Dhaka
  • ২১ শতাব্দীতে আমেরিকার অবস্থানে ধস
    ২১ শতাব্দীতে আমেরিকার অবস্থানে ধস

পার্সটুডে-ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে লিখেছে: আমেরিকা ২১ শতাব্দীর প্রথম ২৫ বছরে দুঃশাসন, ব্যয়বহুল যুদ্ধ এবং অভ্যন্তরীণ সংকটের কারণে তার বৈশ্বিক অবস্থান উল্লেখযোগ্যভাবে হারিয়েছে।

পার্সটুডে আরও জানিয়েছে, আমেরিকার সংবাদপত্র ওয়াল স্ট্রিট জার্নাল ২১ শতাব্দীর প্রথম ২৫ বছরের ওপর একটি বিশ্লেষণমূলক প্রতিবেদন করেছে। প্রতিবেদনে এই সময়কালকে আমেরিকার জাতীয় শক্তির ধীরে ধীরে হ্রাস পাওয়ার সময় হিসেবে চিহ্নিত করেছে। ওয়াল স্ট্রিট জার্নাল'র প্রতিবেদনে বলা হয়েছে, ২০ শতাব্দীর শেষে আমেরিকা অর্থনৈতিক, সামরিক এবং রাজনৈতিক শক্তির শিখরে অবস্থান করছিল; নাগরিকদের আয় বাড়ছিল, কয়েক বছর ধরে ফেডারেল সরকারের বাজেট উদ্বৃত্ত ছিল এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের জন্য দুটি দলীয় সহযোগিতা সুযোগ সৃষ্টি করেছিল। কিন্তু ২১ শতাব্দীর শুরুতে দেশের পথ পরিবর্তন হয়ে যায়।

এই পরিবর্তনের গুরুত্বপূর্ণ একটি সূচক হলো চীনের বিশ্ব বাণিজ্য সংস্থায় দুটি প্রধান দল-ডেমোক্র্যাট এবং রিপাবলিকান-এর যোগদানের প্রতি সমর্থন। এটি এমন এক পদক্ষেপ যা সস্তা পণ্যের ব্যাপক প্রবাহের সুযোগ তৈরি করে এবং আমেরিকায় একটি বড়সংখ্যক উৎপাদনশীল শ্রম বাজারের ক্ষতির কারণ হয়। ফলে বহু কর্মীর জীবনযাত্রার মান কমে যায় এবং সামাজিক অসন্তোষের প্রেক্ষাপট তৈরি করে।

২০০১ সালের ১১ সেপ্টেম্বরের হামলার ঘটনায় আমেরিকার পররাষ্ট্রনীতিতে ব্যাপক পরিবর্তন আসে। জর্জ বুশের সরকার আফগানিস্তান এবং ইরাকে দীর্ঘস্থায়ী যুদ্ধ শুরু করে যার ফলে চীনের দ্রুত বৃদ্ধির প্রতি মনোনিবেশ করা হয়ে ওঠে নি। এই যুদ্ধগুলো ব্যয়বহুল হওয়ার পাশাপাশি দেশের অভ্যন্তরে আন্তর্জাতিক সম্পৃক্ততার প্রতি জনসাধারণের সমর্থনকে দুর্বল করে দেয়।

অপরদিকে, আমেরিকার আর্থিক অবস্থাও দ্রুত খারাপ হতে শুরু করে। ২০০০ দশকের শুরুর দিকে ব্যয় উদ্বৃত্তের পূর্বাভাস বাস্তবায়িত হয়নি এবং কর হ্রাসসহ ব্যয় বৃদ্ধি জাতীয় ঋণের পরিমাণ বাড়িয়ে দেয়।

অবশেষে, কোভিড-১৯ মহামারীর অব্যবস্থাপনা প্রতিষ্ঠানগুলোর ওপর জনসাধারণের আস্থা আরও কমিয়ে দেয়। উপসংহারে ওয়াল স্ট্রিট জার্নাল আবাসন সংকট, বয়স্ক জনসংখ্যা, সামাজিক কর্মসূচির ওপর চাপ, মিত্রদের মধ্যে আস্থার দুর্বলতা এবং চীনের সামরিক গঠনসহ সমস্যাগুলোর দিকে ইঙ্গিত করে। পত্রিকাটি গুরুত্বের সাথে বলে এই ক্রমবর্ধমান চাপের পরিপ্রেক্ষিতে, আমেরিকার রাজনৈতিক নেতাদের এই ২৫ বছরের পতনের পরিসমাপ্তি ঘটাতে এবং পুনরুদ্ধারের পথ শুরু করতে সাহসিকতার সাথে মৌলিক সমস্যাগুলি মোকাবেলা করতে হবে।#

পার্সটুডে/এনএম/১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন