মার্কিন সেনাবাহিনীতে অস্ত্র সংকট: গোলাবারুদ তৈরির জন্য হোয়াইট হাউজে জরুরি বৈঠক
-
গোলাবারুদ তৈরির জন্য হোয়াইট হাউজে জরুরি বৈঠক
হোয়াইট হাউজের পদস্থ সামরিক কর্মকর্তারা আগামী শুক্রবার জরুরি বৈঠক ডেকেছেন। ইরানের বিরুদ্ধে সাম্প্রতিক সামরিক হামলা শুরুর পর আরো অস্ত্রশস্ত্র ও গোলাবারুদ তৈরির বিষয়ে তারা গুরুত্বপূর্ণ আলোচনা করবেন।
রয়টার্স এর বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, মার্কিন অস্ত্র নির্মাণ বিষয়ক ঠিকাদার কোম্পানিগুলোর পদস্থ কর্মকর্তাদের উপস্থিতিতে এ বৈঠক অনুষ্ঠিত হবে। ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায় হামলার ফলে অস্ত্রের রিজার্ভ কমে আসায় ট্রাম্প প্রশাসনের জরুরি উদ্যোগে বৈঠকের আয়োজন করা হচ্ছে।
রয়টার্স লিখেছে, হোয়াইট হাউজ মার্কিন অস্ত্র নির্মাণ কোম্পানিগুলোকে হুমকি দিয়ে বলেছে, তাদেরকে অস্ত্র নির্মাণের গতি অবশ্যই বাড়াতে হবে।
সংশ্লিষ্ট এক ব্যক্তির বরাত দিয়ে রয়টার্স আরো জানিয়েছে, সরকার ঘোষণা করেছে বর্তমান যুদ্ধ পরিস্থিতিতে আমাদেরকে অস্ত্রের ঘাটতি পূরণ করতে হবে। #
পার্সটুডে/এমআরএইচ/৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।