ইসলামাবাদে ইরান-মার্কিন আলোচনার পরবর্তী প্রভাব
https://parstoday.ir/bn/news/world-i158404-ইসলামাবাদে_ইরান_মার্কিন_আলোচনার_পরবর্তী_প্রভাব
পার্সটুডে- মার্কিন প্রতিনিধিদল ইরানি প্রতিনিধিদলের ওপর তাদের দাবি চাপিয়ে দিতে ব্যর্থ হওয়ার পর রবিবার সকালে ভাইস প্রেসিডেন্ট ট্রাম্প ও তার সফরসঙ্গীদের পাকিস্তান ত্যাগের মধ্য দিয়ে ইসলামাবাদ আলোচনা শেষ হয়।
(last modified 2026-04-12T14:29:46+00:00 )
এপ্রিল ১২, ২০২৬ ১২:৪২ Asia/Dhaka
  • ইসলামাবাদে ইরান-মার্কিন আলোচনার পরবর্তী প্রভাব
    ইসলামাবাদে ইরান-মার্কিন আলোচনার পরবর্তী প্রভাব

পার্সটুডে- মার্কিন প্রতিনিধিদল ইরানি প্রতিনিধিদলের ওপর তাদের দাবি চাপিয়ে দিতে ব্যর্থ হওয়ার পর রবিবার সকালে ভাইস প্রেসিডেন্ট ট্রাম্প ও তার সফরসঙ্গীদের পাকিস্তান ত্যাগের মধ্য দিয়ে ইসলামাবাদ আলোচনা শেষ হয়।

ইসনার বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, পাকিস্তানে উপস্থিত ইরানের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক বিশ্লেষক মোহাম্মদ মারান্দি ইসলামাবাদ আলোচনার ফলাফল প্রসঙ্গে লিখেছেন: “এটা স্পষ্ট যে ট্রাম্প প্রশাসন আলোচনাটিকে গুরুত্বের সাথে নেয়নি।

মার্কিন ভাইস প্রেসিডেন্ট ভ্যান্সের করা দাবির প্রতিক্রিয়ায় ইরানের সাবেক সংসদ সদস্য এবং সাবেক প্রেসিডেন্টের সচিব আতাউল্লাহ মোহাজেরানি বলেছেন: “সংলাপে ব্যর্থতা যুক্তরাষ্ট্রের জন্য আরও খারাপ হলো। অথচ তারাই আলোচনার প্রস্তাব দিয়েছিল এবং এর জন্য পিড়াপিড়ি করেছিল।

ইরানের দশটি শর্ত মেনে নিতে সম্মত হয়ে যুক্তরাষ্ট্র আলোচনায় আসে। তারা আলোচনায় তাই অর্জন করতে চেয়েছিল যা যুদ্ধক্ষেত্রে অর্জন করতে পারেনি। তাদের হুমকি, অন্তর্ঘাত এবং মনস্তাত্ত্বিক যুদ্ধের পরও তারা হরমুজ প্রণালী খুলতে পারেনি’।#

পার্সটুডে/এমআরএইচ/১২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন