ইরানের সঙ্গে আলোচনা পদ্ধতিগতভাবে হওয়া উচিত, অবরোধের মাধ্যমে নয়: ইমানুয়েল ম্যাকরন
https://parstoday.ir/bn/news/world-i158706-ইরানের_সঙ্গে_আলোচনা_পদ্ধতিগতভাবে_হওয়া_উচিত_অবরোধের_মাধ্যমে_নয়_ইমানুয়েল_ম্যাকরন
পার্সটুডে- ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন, ইরান ও লেবাননে যুদ্ধবিরতি অব্যাহত রাখার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে বলেছেন যে, তেহরানের সঙ্গে আলোচনা পদ্ধতিগতভাবে চালানো উচিত, কোনো নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে অবরোধ বা অনুরূপ পদক্ষেপের মাধ্যমে নয়।
(last modified 2026-04-24T04:15:33+00:00 )
এপ্রিল ২৪, ২০২৬ ১০:০৭ Asia/Dhaka
  • ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন
    ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন

পার্সটুডে- ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন, ইরান ও লেবাননে যুদ্ধবিরতি অব্যাহত রাখার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে বলেছেন যে, তেহরানের সঙ্গে আলোচনা পদ্ধতিগতভাবে চালানো উচিত, কোনো নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে অবরোধ বা অনুরূপ পদক্ষেপের মাধ্যমে নয়।

ইরনার বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, ইউরোপীয় কাউন্সিলের অনানুষ্ঠানিক বৈঠকে যোগ দিতে সাইপ্রাস সফররত ম্যাকরন বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন: আমরা এবং ব্রিটেন হরমুজ প্রণালী খোলার জন্য সামরিক ও কৌশলগতভাবে কাজ করছি।

হরমুজ প্রণালী খোলার ক্ষেত্রে ফ্রান্স তার দায়িত্ব পালন করছে উল্লেখ করে তিনি আরও বলেন যে, ইরান ও লেবাননে যুদ্ধবিরতি অবশ্যই অব্যাহত রাখতে হবে।

ম্যাকরন আরও বলেন: আমরা ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে কূটনৈতিক আলোচনা অব্যাহত রাখতে চাই।

ফরাসি প্রেসিডেন্ট জোর দিয়ে বলেন: ইরানের সঙ্গে সংলাপ পদ্ধতিগতভাবে চালানো উচিত, কোনো নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে অবরোধ বা অনুরূপ পদক্ষেপের মাধ্যমে নয়।

ইসলামী বিপ্লবের নেতা ও একদল কর্মকর্তাকে হত্যা করার মধ্য দিয়ে চলতি বছর ২৮ ফেব্রুয়ারি, শুরু হওয়া ৪০ দিনব্যাপী যুদ্ধের পর, ইসলামী প্রজাতন্ত্র ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মধ্যে স্থায়ীভাবে যুদ্ধ শেষ করার জন্য কূটনৈতিক সমাধানের সুযোগ দেওয়ার লক্ষ্যে গত ৭ এপ্রিলে ২ সপ্তাহের জন্য যুদ্ধবিরতি প্রতিষ্ঠিত হয়েছিল এবং ২১ এপ্রিল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কর্তৃক তা অনির্দিষ্টকালের জন্য বর্ধিত করা হয়।#

পার্সটুডে/এমআরএইচ/২৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন