ট্রাম্প পাগল, ইরান যুদ্ধ থেকে বেরোনোর পথ খুঁজছেন: আল বারাদি
https://parstoday.ir/bn/news/world-i159658-ট্রাম্প_পাগল_ইরান_যুদ্ধ_থেকে_বেরোনোর_পথ_খুঁজছেন_আল_বারাদি
পার্সটুডে- আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সাবেক প্রধান বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাগল, তিনি ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছেন এবং এখন এই যুদ্ধ থেকে বেরোনোর পথ খুঁজছেন।
(last modified 2026-05-25T05:21:32+00:00 )
মে ২৫, ২০২৬ ১১:১৮ Asia/Dhaka
  • আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সাবেক প্রধান মোহাম্মদ আল বারাদি
    আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সাবেক প্রধান মোহাম্মদ আল বারাদি

পার্সটুডে- আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সাবেক প্রধান বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাগল, তিনি ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছেন এবং এখন এই যুদ্ধ থেকে বেরোনোর পথ খুঁজছেন।

পার্সটুডে জানিয়েছে, ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের আগ্রাসী যুদ্ধ বন্ধে একটি চুক্তিতে পৌঁছানোর প্রচেষ্টার জবাবে, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সাবেক প্রধান মোহাম্মদ আল বারাদি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ একটি পোস্টে লিখেছেন, “এক উন্মাদ (ট্রাম্প) এবং আন্তর্জাতিক অপরাধ আদালত কর্তৃক অভিযুক্ত আরেকজন ব্যক্তি (নেতানিয়াহু) দ্বিতীয়বারের মতো একটি ভয়াবহ আগ্রাসী যুদ্ধ শুরু করেছে।”

আল বারাদি জোর দিয়ে বলেন যে, এখন এই আগ্রাসী যুদ্ধের মূল হোতা নিজের জন্য এ পরিস্থিতি থেকে বেরিয়ে আসার পথ খুঁজছেন এবং আঞ্চলিক সরকারগুলোকে ফোন করে এমন ধারণা তৈরি করতে চাইছেন যেন এটি ছিল তাদের ও ইরানের মধ্যে একটি আঞ্চলিক যুদ্ধ, অথচ এই দেশগুলো এই যুদ্ধ সম্পর্কে ততক্ষণ পর্যন্ত অবগত ছিল না, যতক্ষণ না এর কিছু আগুন তাদের কাছে পৌঁছায়! এটি আরব দেশগুলোর জন্য ছিল প্রতারণা, ভণ্ডামি এবং অপমানজনক আচরণ...”#

পার্সটুডে/এমআরএইচ/২৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।