ইসরায়েলের বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়নের ব্যবস্থা নেওয়া উচিত: ফরাসি প্রধানমন্ত্রী
-
ফরাসি প্রধানমন্ত্রী সেবাস্তিয়েন লে কর্নো
পার্সটুডে- আল-সামুদ আন্তর্জাতিক ত্রাণবাহী জাহাজের উপর হামলার পর ফরাসি প্রধানমন্ত্রী ইসরায়েলের বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়নের কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
পার্সটুডে জানিয়েছে, ফরাসি প্রধানমন্ত্রী সেবাস্তিয়েন লে কর্নো মঙ্গলবার দেশের জাতীয় পরিষদে ইসরায়েলের বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়নের কঠোর পদক্ষেপ নেয়ার উপর জোর দিয়ে বলেছেন: "এই ইউনিয়নের কাঠামোর মধ্যে নিষেধাজ্ঞা আরোপের মাধ্যমে তেল আবিবের বিরুদ্ধে আরও ব্যবস্থা নেওয়া প্রয়োজন।"
তিনি আরও বলেন, "এটা অবিশ্বাস্য যে ফ্রান্সের মতো একটি দেশ আইনের শাসনকে ব্যবহার করে এবং আন্তর্জাতিক আইন সম্পূর্ণরূপে মেনে তেল আবিবের এই পদক্ষেপের জবাব দিচ্ছে না। অন্যরা আইনকে সম্মান না করলেও আমাদের আইনকে সম্মান না করার কোনো কারণ নেই।"
সোমবার ইসরায়েলি সামরিক বাহিনী আন্তর্জাতিক জলসীমায় আল-সামুদ নৌবহরের জাহাজগুলোকে থামিয়ে দেয় এবং উপস্থিত সকল ত্রাণকর্মীকে গ্রেপ্তার করে।
ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গুয়ের হামলার একটি এক মিনিটের ভিডিও প্রকাশ করেছেন, যেখানে গাজার জন্য আন্তর্জাতিক ত্রাণকর্মীদের সাথে ইসরায়েলি সেনাদের অপমান ও দুর্ব্যবহারের দৃশ্য দেখা যায়।
এই ছবিগুলো প্রকাশের পর তীব্র আন্তর্জাতিক প্রতিক্রিয়া দেখা দেয় এবং স্পেন, কানাডা, নেদারল্যান্ডস, ফ্রান্স, ইতালি, বেলজিয়াম, নিউজিল্যান্ড, পর্তুগাল ও অস্ট্রেলিয়াসহ বেশ কয়েকটি দেশ প্রতিবাদ জানাতে দখলদার সরকারের রাষ্ট্রদূত বা প্রতিনিধিদের তলব করে।
এদিকে, প্যারিস বেন-গুয়েরের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে এই চরমপন্থী মন্ত্রীর ফরাসি ভূখণ্ডে প্রবেশ নিষিদ্ধ করেছে।#
পার্সটুডে/এমআরএইচ/২৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।