ইসরায়েলের বিরুদ্ধে ফুটবল যুদ্ধে আমাদের জিততেই হবে: আয়ারল্যান্ডের প্রধান কোচ
-
আইরিশ জাতীয় ফুটবল দলের প্রধান কোচ হিমির হ্যালগ্রিমসন
পার্সটুডে- আইরিশ জাতীয় ফুটবল দলের প্রধান কোচ জোর দিয়ে বলেছেন: ইসরায়েলের বিরুদ্ধে ফুটবল যুদ্ধে আমাদের জিততেই হবে।
ইরনার বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, ইউরোপীয় নেশন্স লীগে ইসরায়েলের বিরুদ্ধে ম্যাচের প্রাক্কালে আইরিশ জাতীয় ফুটবল দলের প্রধান কোচ হিমির হ্যালগ্রিমসন তার খেলোয়াড়দের ফুটবল মাঠে জয়ের মাধ্যমে রাজনৈতিক বিতর্কের সেরা জবাব দেওয়ার আহ্বান জানিয়েছেন।
গত বছরের নভেম্বরে, ফুটবল অ্যাসোসিয়েশন অফ আয়ারল্যান্ড একটি প্রস্তাব অনুমোদন করে, যেখানে আন্তর্জাতিক প্রতিযোগিতা থেকে ইসরায়েলকে অবিলম্বে নিষিদ্ধ করার আহ্বান জানানো হয়, কিন্তু এই অনুরোধটি ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার সমর্থন পায়নি। গত অক্টোবরে, আইরিশ জাতীয় দলের প্রধান কোচ হিমির হ্যালগ্রিমসন আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতা থেকে ইসরায়েলকে বাদ দেওয়ার আহ্বান জানিয়েছিলেন।
এর আগে তুরস্ক ও স্পেনও সমস্ত ক্রীড়া প্রতিযোগিতায় ইসরায়েলের অংশগ্রহণ নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছিল। ফিলিস্তিনিদের অধিকার লঙ্ঘনের প্রতিবাদে ইউরোপীয় ফুটবল সংস্থাকে ইসরায়েলের সদস্যপদ স্থগিত করার আহ্বান জানিয়ে মানবাধিকার গোষ্ঠীগুলোর সঙ্গে কয়েক ডজন ক্রীড়াবিদও যোগ দিয়েছেন। এই ক্রীড়াবিদদের মধ্যে রয়েছেন হাকিম জিয়েচ, পল পগবা এবং আদামা ত্রাওরে।#
পার্সটুডে/এমআরএইচ/২৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।