আল-আকসা মসজিদকে ইহুদিকরণের প্রচেষ্টা লজ্জাজনক: মালয়েশিয়া
https://parstoday.ir/bn/news/world-i159980-আল_আকসা_মসজিদকে_ইহুদিকরণের_প্রচেষ্টা_লজ্জাজনক_মালয়েশিয়া
পার্সটুডে- মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে আল-আকসা মসজিদকে ইহুদিকরণ করার ইসরায়েলি প্রচেষ্টা লজ্জাজনক ও ঘৃণ্য কাজ এবং এই পবিত্র স্থানের মর্যাদার লঙ্ঘন।
(last modified 2026-06-03T12:25:03+00:00 )
জুন ০৩, ২০২৬ ১৮:২১ Asia/Dhaka
  • আল-আকসা মসজিদ
    আল-আকসা মসজিদ

পার্সটুডে- মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে আল-আকসা মসজিদকে ইহুদিকরণ করার ইসরায়েলি প্রচেষ্টা লজ্জাজনক ও ঘৃণ্য কাজ এবং এই পবিত্র স্থানের মর্যাদার লঙ্ঘন।

ইরনার বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় দখলদার ইসরায়েলি পুলিশের পাহারায় আল-আকসা মসজিদের ওপর ইহুদিবাদী চরমপন্থীদের হামলার নিন্দা জানিয়ে বিবৃতি জারি করেছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, চরমপন্থী ইহুদি বসতি স্থাপনকারীদের এই কর্মকাণ্ড আল-আকসা মসজিদের সাংস্কৃতিক ও ঐতিহাসিক প্রকৃতি এবং মূল পরিচয় পরিবর্তন করার একটি প্রচেষ্টা।

মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় আরও বলেছে, এই ধরনের কর্মকাণ্ড ও আচরণ উস্কানিমূলক এবং অগ্রহণযোগ্য।

মন্ত্রণালয় আরও বলেছে, ইসরায়েলের এই বৈরী ও উস্কানিমূলক কর্মকাণ্ডের মুখে আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরব থাকা উচিত নয়।#

পার্সটুডে/এমআরএইচ/৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।