যুক্তরাষ্ট্রের ইরানবিরোধী যুদ্ধের কারণে ফ্রান্সের ক্ষতি ৬ বিলিয়ন ইউরো
-
ডেভিড এমিল
পার্সটুডে– ফ্রান্সের পাবলিক অ্যাকশন এন্ড অ্যাকাউন্টস মন্ত্রী বলেছেন, যুক্তরাষ্ট্রের ইরানবিরোধী যুদ্ধের কারণে দেশের অর্থনৈতিক ক্ষতির পরিমাণ ৬ বিলিয়ন ইউরোতে পৌঁছেছে।
ফরাসি মন্ত্রী ডেভিড এমিল এক রেডিও সাক্ষাৎকারে বলেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধের সঙ্গে সম্পর্কিত ব্যয় ৬ বিলিয়ন ইউরোরও বেশি হবে এবং বর্তমান পরিস্থিতি সবার ওপরই নেতিবাচক প্রভাব ফেলছে।
তিনি আরও বলেন, এই সংকট স্পষ্টভাবে ফ্রান্সের জনগণ ও ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে ক্ষতিগ্রস্ত করছে এবং সরকারি অর্থ ব্যবস্থার ওপর অত্যন্ত বড় ধরনের চাপ সৃষ্টি করছে।
মে মাসের একটি জরিপে দেখা গেছে, ফ্রান্সের ৬২ শতাংশ মানুষ জ্বালানির দাম বৃদ্ধির কারণে তাদের ছুটির পরিকল্পনা পরিবর্তন করতে বাধ্য হয়েছে। যুক্তরাষ্ট্রের ইরানবিরোধী যুদ্ধের ফলে এই দাম বেড়েছে।#
পার্সটুডে/এস এ/৬
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন