যুক্তরাষ্ট্রকে শিখতে হবে ধমক দিয়ে কাজ হয় না: ওবামা
https://parstoday.ir/bn/news/world-i160338-যুক্তরাষ্ট্রকে_শিখতে_হবে_ধমক_দিয়ে_কাজ_হয়_না_ওবামা
পার্সটুডে- সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এক ভাষণে বলেছেন, যুক্তরাষ্ট্রকে শিখতে হবে বোমা হামলা এবং ধমক দিয়ে কাজ হয় না।
(last modified 2026-06-15T10:39:07+00:00 )
জুন ১৫, ২০২৬ ১৪:৪৪ Asia/Dhaka
  • সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা
    সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা

পার্সটুডে- সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এক ভাষণে বলেছেন, যুক্তরাষ্ট্রকে শিখতে হবে বোমা হামলা এবং ধমক দিয়ে কাজ হয় না।

ইরানিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশনকে উদ্ধৃত করে পার্সটুডে জানিয়েছে, সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ইরানের পারমাণবিক ইস্যুতে এবিসি নিউজকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে বলেছেন: আসুন আমরা এটা বোঝার চেষ্টা করি আমাদের পররাষ্ট্রনীতিতে অন্যদেরকে ধমক ও বোমা হামলার মাধ্যমে সমাধান অর্জনের ধারণাটি কাজ করে না।

ওবামা আরও বলেন: তেহরান ও ওয়াশিংটনের মধ্যে এমন কোনো চুক্তিতে পৌঁছানোর সম্ভাবনা কম যা পূর্ববর্তী পারমাণবিক চুক্তি (২০১৫ সালের জেসিপিওএ চুক্তি) থেকে উল্লেখযোগ্যভাবে ভিন্ন হবে; যে চুক্তিটি দীর্ঘদিন ধরে কার্যকর ছিল, যতক্ষণ না ২০১৮ সালে ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে যুক্তরাষ্ট্র তা থেকে বেরিয়ে যায়।

ট্রাম্পের ৮০তম জন্মদিন; যে প্রেসিডেন্টের রাজনৈতিক মৃত্যু ঘটছে

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে প্রকাশিত এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদপত্র দ্য গার্ডিয়ান লিখেছে, মার্কিন প্রেসিডেন্টের শারীরিক ও মানসিক সুস্থতা নিয়ে উদ্বেগ ও সন্দেহ বাড়ছে। কিছু বিশ্লেষক মনে করেন যে তার দ্বিতীয় মেয়াদ তার রাজনৈতিক মৃত্যুর মধ্য দিয়ে শেষ হতে পারে।

এ প্রসঙ্গে মার্কিন কংগ্রেসে রিপাবলিকানদের সাবেক যোগাযোগ বিষয়ক পরিচালক তারা সেটমেয়ার বলেন: "ডোনাল্ড ট্রাম্পের মধ্যে বেশ কিছুদিন ধরেই বার্ধক্যের লক্ষণ দেখা যাচ্ছে এবং এটি প্রায় প্রতিদিনই দেখা যাচ্ছে; দাপ্তরিক বৈঠকে জেগে থাকতে কষ্ট হচ্ছে এবং তার দাবি পূরণ না হওয়ায় আরও বেশি উত্তেজিত হয়ে পড়ছেন তিনি”।
পার্সটুডে/এমআরএইচ/১৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।