২০২৬ বিশ্বকাপে ফিলিস্তিনি প্রতীকের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে
-
• ২০২৬ বিশ্বকাপে ফিলিস্তিনি প্রতীকের ব্যাপক উপস্থিতি
পার্সটুডে- আল জাজিরা ২০২৬ বিশ্বকাপে ফিলিস্তিনি প্রতীক ও পতাকার ব্যাপক উপস্থিতির বিষয়টি তুলে ধরেছে।
ইরনাকে উদ্ধৃত করে পার্সটুডে জানিয়েছে, আল জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, ২০২৬ বিশ্বকাপে ফিলিস্তিনি প্রতীক ও পতাকার ব্যাপক উপস্থিতি দেখা যাচ্ছে এবং বহু দর্শক স্টেডিয়ামের ভেতরে ও বাইরে ফিলিস্তিনি পতাকা উত্তোলনে আগ্রহী এবং তারা ক্রমাগত দখলদারিত্বের নিন্দা জানিয়ে ও ফিলিস্তিনের স্বাধীনতা ও মুক্তির দাবিতে স্লোগান দিচ্ছে।
প্রতিবেদন অনুসারে, টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলোকে সমর্থনকারী ফিলিস্তিনি সমর্থকরা ফিলিস্তিনের প্রতি সংহতি আন্দোলনে উল্লেখযোগ্যভাবে নেতৃত্ব দিচ্ছে, যা বিশ্বকাপ প্রতিযোগিতার ভেন্যুগুলোকে ফিলিস্তিনের প্রতি সমর্থন প্রকাশ এবং ইসরায়েলের দখলদারি নীতির বিরোধিতার একটি বৈশ্বিক মঞ্চে পরিণত করেছে।
এই প্রসঙ্গে, ইনস্টাগ্রামে একজন ইরানি ভক্তের পোস্ট করা একটি ভিডিওতে মেক্সিকোতে অনুষ্ঠিতব্য ২০২৬ বিশ্বকাপে অংশগ্রহণকারী বিভিন্ন দেশের ভক্তদের ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায়, যা ফিলিস্তিনিদের প্রতি তাদের সাধারণ অঙ্গীকারকে স্পষ্টভাবে নির্দেশ করে। ভিডিওটিতে একটি জরিপ অন্তর্ভুক্ত রয়েছে, যেখানে ভক্তদের স্বতঃস্ফূর্তভাবে ফিলিস্তিন রাষ্ট্রের পতাকা এবং দখলদার ইসরায়েলের পতাকার মধ্যে একটি বেছে নিতে বলা হয়। এতে ভক্তদের দেওয়া বিপুল সংখ্যক মতামত ও প্রতিক্রিয়া ফিলিস্তিনি পতাকার প্রতি সংহতির প্রতীক হিসেবে সমর্থন জানায়।#
পার্সটুডে/এমআরএইচ/২৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ