ইরানের ব্যাপারে ট্রাম্পের নীতির তীব্র সমালোচনা করলেন মার্কিন কংগ্রেস সদস্য
https://parstoday.ir/bn/news/world-i161196-ইরানের_ব্যাপারে_ট্রাম্পের_নীতির_তীব্র_সমালোচনা_করলেন_মার্কিন_কংগ্রেস_সদস্য
পার্সটুডে- একজন ডেমোক্র্যাটিক মার্কিন কংগ্রেস সদস্য ইরানের সঙ্গে যুদ্ধের জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করেছেন এবং সতর্ক করে বলেছেন, দেশটির কর্মকাণ্ড কূটনীতি ও কৌশলগত পরিকল্পনার ব্যর্থতাকেই তুলে ধরে।
(last modified 2026-07-10T14:50:07+00:00 )
জুলাই ১০, ২০২৬ ২০:৪৮ Asia/Dhaka
  • প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
    প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

পার্সটুডে- একজন ডেমোক্র্যাটিক মার্কিন কংগ্রেস সদস্য ইরানের সঙ্গে যুদ্ধের জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করেছেন এবং সতর্ক করে বলেছেন, দেশটির কর্মকাণ্ড কূটনীতি ও কৌশলগত পরিকল্পনার ব্যর্থতাকেই তুলে ধরে।

আইআরএনএ বরাত দিয়ে পার্সটুডের জানিয়েছে, মার্কিন ডেমোক্র্যাটিক প্রতিনিধি জিমি প্যানেটা শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ লিখেছেন: "যুদ্ধ নিয়ে প্রেসিডেন্ট যা বলেন, তার ওপর আমরা নির্ভর করতে পারি না, কিন্তু অমীমাংসিত আলোচনা এবং অকার্যকর যুদ্ধবিরতির ত্রুটিপূর্ণ অবস্থা নির্ধারণের জন্য আমরা যুক্তরাষ্ট্র ও ইরানের নতুন করে চালানো আক্রমণগুলোকে বিবেচনা করতে পারি।"

প্যানেটা জোর দিয়ে বলেন: "স্পিকারের সমর্থন থাকুক বা না থাকুক, কংগ্রেসকে অবশ্যই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ করতে, হরমুজ প্রণালী খুলে দিতে এবং আমেরিকানদের জন্য পণ্যের দাম কমাতে তার প্রচেষ্টা চালিয়ে যেতে হবে।"

এদিকে, সাবেক মার্কিন নৌ কর্মকর্তা ড্যান গ্রেজিয়ার স্বীকার করেছেন, হরমুজ প্রণালীতে যুদ্ধের হুমকি বিশ্ব বাণিজ্যের জন্য একটি অপ্রতিসম ঝুঁকি তৈরি করেছে এবং এটি একটি জটিল চ্যালেঞ্জ যা ওয়াশিংটন এখনও সমাধান করতে পারেনি। ড্যান গ্রেজিয়ার আরও বলেন, ইরানের একটি ছোট পদক্ষেপও কার্যকরভাবে হরমুজ প্রণালী বন্ধ করে দিতে পারে। তিনি উল্লেখ করেন, “মাইন যুদ্ধ সত্যিই জটিল এবং ইরানকে শুধু পানিতে এক বা দুটি মাইন ফেলতে হবে, আর তারপর হরমুজ প্রণালীর জলপথ পরিষ্কার করার প্রচেষ্টা একটি বিশাল অভিযানে পরিণত হবে।”

এই আমেরিকান বিশ্লেষক আরও বলেন, যেহেতু এই অঞ্চলের মধ্য দিয়ে চলাচলকারী জাহাজগুলো অত্যন্ত মূল্যবান, “মাইন পাতার মতো যেকোনো কার্যকলাপ বিশ্ব বাণিজ্যের ওপর ব্যাপক প্রভাব ফেলবে।” গ্রেজিয়ারের মতে, এই পরিস্থিতিটি অপ্রতিসম যুদ্ধের প্রধান সমস্যাগুলোর একটি উদাহরণ এবং এটি আমেরিকান নীতিনির্ধারকদের জন্য একটি উল্লেখযোগ্য উভয়সংকট তৈরি করেছে, যারা নিজেদের দুর্বল হিসেবে না দেখিয়ে এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার চেষ্টা করছেন।

গ্রেজিয়ার ব্যাখ্যা করেন: “এটি ওয়াশিংটনের কর্মকর্তাদের জন্য সত্যিই একটি গুরুতর ধাঁধা, কারণ ইরানের এমন বিশাল সুবিধা রয়েছে যা তারা তাদের সামরিক শক্তির ওপর নির্ভর না করেই ব্যবহার করতে পারে। এই যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের জন্য একটি বড় সমস্যা তৈরি করতে ইরানি সামরিক বাহিনীর শুধু ছোট ছোট পদক্ষেপ নেওয়াই যথেষ্ট।”#

পার্সটুডে/এমআরএইচ/২৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।