কার্টারের মতো ট্রাম্পকেও অপমান করতে দৃঢ়প্রতিজ্ঞ ইরান: সিএনএন
https://parstoday.ir/bn/news/world-i162378-কার্টারের_মতো_ট্রাম্পকেও_অপমান_করতে_দৃঢ়প্রতিজ্ঞ_ইরান_সিএনএন
পার্সটুডে-মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার দাবি করেছেন: এখন পর্যন্ত কোনো দেশের বিরুদ্ধে আরোপ করা সবচেয়ে ধ্বংসাত্মক অর্থনৈতিক পদক্ষেপ ইরানের ওপর প্রয়োগ করবেন।
(last modified 2026-08-21T09:45:57+00:00 )
আগস্ট ২১, ২০২৬ ১৫:৩৯ Asia/Dhaka
  • ডোনাল্ড ট্রাম্প
    ডোনাল্ড ট্রাম্প

পার্সটুডে-মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার দাবি করেছেন: এখন পর্যন্ত কোনো দেশের বিরুদ্ধে আরোপ করা সবচেয়ে ধ্বংসাত্মক অর্থনৈতিক পদক্ষেপ ইরানের ওপর প্রয়োগ করবেন।

তবে সিএনএন বলেছে, তাঁর নতুন এই পদক্ষেপ আংশিকভাবে সামরিক হামলার মাধ্যমে ইরানকে আত্মসমর্পণে বাধ্য করতে ব্যর্থ হওয়া কিংবা একটি সমঝোতার মাধ্যমে ইরানকে পারমাণবিক আলোচনায় আনতে না পারার পর নিজের ভাবমূর্তি রক্ষার একটি উপায়।
সিএনএন আরও বলেছে, এটি এমন একটি সংঘাতের ক্ষেত্রে ট্রাম্পের সর্বশেষ বিভ্রান্তিকর মোড়, যেখানে এত বেশি কৌশলগত পরিবর্তন ও অবস্থান বদল ঘটেছে যে সেগুলোর হিসাব রাখাও প্রায় অসম্ভব।

অনেক বিশ্লেষকই সন্দেহ করছেন যে, চলমান সংঘাতে তেহরান যুক্তরাষ্ট্রের সামনে পিছু হটবে। ইরান কয়েক দশক ধরে অর্থনৈতিক চাপ, যার মধ্যে বিশ্বের সবচেয়ে কঠোর নিষেধাজ্ঞাগুলোও রয়েছে, সহ্য করে আসছে।

মার্কিন এই সংবাদমাধ্যমটি বলেছে, ইরান জানে যে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আর মাত্র প্রায় দুই মাস বাকি। আর তেহরান দৃশ্যত দৃঢ়প্রতিজ্ঞ যে, ১৯৮০ সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টারকে যেভাবে অপদস্থ করেছিল, ট্রাম্পকেও সেভাবেই পুরোপুরি অপদস্থ করবে।#

পার্সটুডে/এনএম/২১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন