ব্যাপক দুর্নীতি যুদ্ধের অবসানের পথে বাধা: মিখাইল ফেদোরভ 
https://parstoday.ir/bn/news/world-i162436-ব্যাপক_দুর্নীতি_যুদ্ধের_অবসানের_পথে_বাধা_মিখাইল_ফেদোরভ
পার্সটুডে-ইউক্রেনের বরখাস্ত হওয়া প্রতিরক্ষামন্ত্রী মিখাইল ফেদোরভ দেশটিতে দুর্নীতির মাত্রার সমালোচনা করে বলেছেন, ব্যাপক দুর্নীতি যুদ্ধের অবসান এবং ইউক্রেন পুনর্গঠনের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে।
(last modified 2026-08-23T09:47:21+00:00 )
আগস্ট ২৩, ২০২৬ ১৫:৪৩ Asia/Dhaka
  • ইউক্রেনের বরখাস্ত হওয়া প্রতিরক্ষামন্ত্রী মিখাইল ফেদোরভ
    ইউক্রেনের বরখাস্ত হওয়া প্রতিরক্ষামন্ত্রী মিখাইল ফেদোরভ

পার্সটুডে-ইউক্রেনের বরখাস্ত হওয়া প্রতিরক্ষামন্ত্রী মিখাইল ফেদোরভ দেশটিতে দুর্নীতির মাত্রার সমালোচনা করে বলেছেন, ব্যাপক দুর্নীতি যুদ্ধের অবসান এবং ইউক্রেন পুনর্গঠনের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে।

ইরনার বরাত দিয়ে পার্সটুডে জানায়, একটি টেলিভিশন সাক্ষাৎকারে মিখাইল ফেদোরভ বলেন, ইউক্রেনের বর্তমান সরকারি কাঠামো, সিদ্ধান্ত গ্রহণের বিদ্যমান পদ্ধতি এবং দুর্নীতির বর্তমান মাত্রার কারণে কার্যকরভাবে যুদ্ধের অবসান ঘটানো ও দেশটির পুনর্গঠনের উপযোগী পরিবেশ সৃষ্টি করা অসম্ভব।

বরখাস্ত হওয়া প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, এই সমস্যা কোনো নির্দিষ্ট ব্যক্তির মধ্যে সীমাবদ্ধ নয়। তাঁর ভাষায়, ইউক্রেন সরকারের শত শত ব্যক্তি দুর্নীতির নেটওয়ার্কের সঙ্গে জড়িত, যারা বছরের পর বছর সরকারি অর্থ থেকে লাভবান হয়ে আসছেন। এর ফলে সঠিক সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া ধীর হয়ে পড়েছে।

তিনি আরও বলেন, ইউক্রেনে সম্প্রতি পরিচালিত দুর্নীতিবিরোধী অভিযানের অন্যতম লক্ষ্য ছিল একটি সংগঠিত দুর্নীতি চক্র, যার সঙ্গে দেশটির কয়েকজন সংসদ সদস্য এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির কার্যালয়ের কয়েকজন সদস্য জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে।#

পার্সটুডে/এনএম/২৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন