কোয়েটায় শরিয়া আদালতের বিচারককে লক্ষ্য করে বোমা হামলা: আহত ১২
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটায় আজ (বৃহস্পতিবার) আবার বোমা বিস্ফোরণ ঘটেছে। কোয়েটার আকরাম হাসপাতালের কাছে এ বোমা বিস্ফোরণে অন্তত ১২ জন আহত হয়েছে। এ নিয়ে তিন দিনের মধ্যে দ্বিতীয় দফা বোমা হামলা হলো কোয়েটায়।
বেলুচিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মির সারাফরাজ বুগতি বলেছেন, ওই প্রদেশের ফেডারেল শরিয়া আদালতের বিচারক জাহোর শাহওয়ানিকে লক্ষ্য করে এ হামলা হয়েছে। আহতরা তার নিরাপত্তা বাহিনীর সদস্য। বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী নওয়াব সানাউল্লাহ খান জেহরি এ হামলার নিন্দা করেছেন।
গত সোমবার কোয়েটার একটি হাসপাতালে বোমা হামালায় ৭৩ জন নিহত এবং শতাধিক ব্যক্তি আহত হয়। নিহতদের প্রায় অর্ধেকই ছিলেন আইনজীবী। পাকিস্তানের ইতিহাসে অন্যতম ভয়াবহ এ বোমা হামলার পর বেলুচিস্তানে তিন দিনের শোক ঘোষণা করে প্রাদেশিক সরকার।#
পার্সটুডে/মূসা রেজা/মুজাহিদুল ইসলাম/১১