নিউইয়র্কে বাংলাদেশি ইমাম হত্যা: খুনির স্কেচ প্রকাশ করল পুলিশ
https://parstoday.ir/bn/news/world-i17248-নিউইয়র্কে_বাংলাদেশি_ইমাম_হত্যা_খুনির_স্কেচ_প্রকাশ_করল_পুলিশ
নিউইয়র্কে বাংলাদেশি ইমাম ও তার বাংলাদেশি সহযোগীকে হত্যাকারী সম্ভাব্য খুনির স্কেচ আজ(রোববার) প্রকাশ করেছে মার্কিন পুলিশ। শনিবার মাওলানা আলাউদ্দিন আকঞ্জি এবং তার সহযোগী তারা মিয়াকে প্রকাশ্য দিবালোকে গুলি করে হত্যা করা হয়।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
আগস্ট ১৪, ২০১৬ ১৮:৫১ Asia/Dhaka

নিউইয়র্কে বাংলাদেশি ইমাম ও তার বাংলাদেশি সহযোগীকে হত্যাকারী সম্ভাব্য খুনির স্কেচ আজ(রোববার) প্রকাশ করেছে মার্কিন পুলিশ। শনিবার মাওলানা আলাউদ্দিন আকঞ্জি এবং তার সহযোগী তারা মিয়াকে প্রকাশ্য দিবালোকে গুলি করে হত্যা করা হয়।

মাওলানা আলাউদ্দিন আকঞ্জি এবং তারা মিয়া

কর্তৃপক্ষ বলছে, কুইন্সের ওজন পার্ক এলাকার আল-ফুরকান জামে মসজিদ থেকে জোহরের নামাজ শেষে হেঁটে বাসায় ফেরার পথে গুলি করে বন্দুকধারী। ঘটনাস্থলেই ৫৫ বছর বয়সী ইমাম আকঞ্জি মারা যান। বিবাহিত ইমাম আকঞ্জি তিন সন্তানের বাবা। এদিকে, হাসপাতালে নেয়ার চার ঘণ্টা পর প্রাণ হারান ৬৪ বছর বয়সী সহযোগী তারা মিয়া। বর্বরোচিত হত্যাকাণ্ডের পর খুনি পায়ে হেঁটে ঘটনাস্থল থেকে নিরাপদ সরে যেতে সক্ষম হয়েছে।

পুলিশ বলেছে, পালাবার সময় তার হাতে বন্দুক ছিল বলে সার্ভিলেন্স ক্যামেরার ফুটেজে দেখা দেছে। হত্যাকাণ্ডের উদ্দেশ্য এখনো জানা যায় নি বলে পুলিশ দাবি করছে।

কিন্তু স্থানীয় মুসলমানরা একে ইসলাম বিদ্বেষী হত্যাকাণ্ড হিসেবে চিহ্নিত করেছে। শনিবার মর্মান্তিক হত্যাকাণ্ডের পরই ওই এলাকায় স্বতঃস্ফূর্ত প্রতিবাদ সমাবেশে থেকে এ কথা বলা হয়।#

পার্সটুডে/মূসা রেজা/১৪