কাশ্মিরে ৩২ দিনে ১৬ লাখ ছররা ব্যবহার করেছে ভারতীয় নিরাপত্তা বাহিনী
https://parstoday.ir/bn/news/world-i17602-কাশ্মিরে_৩২_দিনে_১৬_লাখ_ছররা_ব্যবহার_করেছে_ভারতীয়_নিরাপত্তা_বাহিনী
ভারতের আধাসামরিক বাহিনী সিআরপিএফ বলেছে, কাশ্মিরে বিক্ষোভ প্রতিবাদ দমনে ৩২ দিনে তারা ১৬ লাখ ছররা গুলি ব্যবহার করেছে। ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের হাইকোর্টকে এ তথ্য দিয়েছে সিআরপিএফ।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ১৯, ২০১৬ ১১:৩১ Asia/Dhaka
  • কাশ্মিরে ছররা ছুঁড়ছে ভারতীয় নিরাপত্তা বাহিনীর এক সদস্য
    কাশ্মিরে ছররা ছুঁড়ছে ভারতীয় নিরাপত্তা বাহিনীর এক সদস্য

ভারতের আধাসামরিক বাহিনী সিআরপিএফ বলেছে, কাশ্মিরে বিক্ষোভ প্রতিবাদ দমনে ৩২ দিনে তারা ১৬ লাখ ছররা গুলি ব্যবহার করেছে। ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের হাইকোর্টকে এ তথ্য দিয়েছে সিআরপিএফ।

ছররা গুলিতে আহত এক কাশ্মিরি কন্যা

তিন হাজার কার্তুজ থেকে এ সব ছররা ছোঁড়া হয়েছে উল্লেখ করা হয়েছে। সিআরপিএফ স্বীকার করেছে ছররা গুলি ছোঁড়ার যে নিয়ম বেঁধে দেয়া হয়েছে তা যে কাশ্মিরের মানুষের প্রচণ্ড বিক্ষোভের মুখে সব সময় মানা যায় নি।  ফলে ভারতীয় নিরাপত্তা বাহিনীর ছোঁড়া ছররায় কাশ্মিরের মানুষের চোখ বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। কাশ্মিরে অন্তত চারশ’ মানুষের চোখে ছররা গুলি আঘাত করেছে বলে ধারণা করা হয়। এদের অনেকেই অন্ধ হয়ে গেছেন বা যাবেন।

কাশ্মিরে বিক্ষেোভ

 

কাশ্মিরের রাস্তায় টহল দিচ্ছে ভারতীয় সেনা

ছররা বন্দুক ছাড়াও কাশ্মিরে বিক্ষোভ দমনে আরো ১৩ ধরণের অস্ত্র ব্যবহার হয়েছে। এ সব অস্ত্র কম প্রাণঘাতী হিসেবে পরিচিত বলে দাবি করেছে সিআরপিএফ। জুলাই মাসের ৮ থেকে আগস্টের ১১ তারিখ পর্যন্ত ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে ৮৬৫০ টি টিয়ার শেল ব্যবহার করা হয়েছে। এ ছাড়া, সিআরপিএফ স্বীকার করেছে, প্রচণ্ড

কাশ্মিরে বিক্ষোভ দমনে তৎপর ভারতীয় নিরাপত্তা বাহিনী

শব্দ এবং আতংক সৃষ্টিকারী স্টান গ্রেনেড, মরিচ ছিটানোর অস্ত্র, স্নায়ু অবশকারী রাসায়নিক গ্রেনেডসহ আরো নানা অস্ত্রও কাশ্মিরের বিক্ষোভকারী মানুষের বিরুদ্ধে ব্যবহার হচ্ছে।#

পার্সটুডে/মূসা রেজা/১৯