জাপান সাগরে সামরিক মহড়া চালালো চীনা নৌবাহিনী
চীনের নৌবাহিনী জাপান সাগরে সামরিক মহড়া চালিয়েছে। চীনের পক্ষ থেকে এ মহড়াকে ‘গৎ বাধা’ তৎপরতা হিসেবে উল্লেখ করা হলেও এতে ক্ষেপণাস্ত্রবাহী রণতরী অংশ নিয়েছে।

জাপান সাগরের সুনির্দিষ্ট কিছু অংশ মহড়া চালানো হয়েছে বলে জানিয়েছ চীনের সামরিক বাহিনীর সংবাদপত্র পিপলস লিবারেশন আর্মি ডেইলি। মহড়ায় চীনা নৌবাহিনীর ডেস্ট্রয়ার, ফ্রিগেট এবং সরবরাহ জাহাজও অংশ নিয়েছে। গভীর সাগরে যুদ্ধের সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে এ অনুশীলন চালানোর কথা জানান মহড়া-কমান্ডার।
খবরে আরো বলা হয়েছে, সাগরের আন্তর্জাতিক পানিসীমায় বিশ্বের নৌবাহিনীগুলোর মহড়া চালানো একটি সাধারণ বিষয়ে পরিণত হয়েছে। এ ছাড়া চলতি বছরে পশ্চিমাঞ্চলীয় প্রশান্তমহাসাগরে চীনা নৌবাহিনী অনেকবার নৌ মহড়া চালিয়েছে বলেও এতে উল্লেখ করা হয়।
অবশ্য জাপান সাগরের মহড়া আন্তর্জাতিক আইন মেনে চালানোর কথা উল্লেখ করে দৈনিকটি লিখেছে, কোনো দেশের বিরুদ্ধে এ মহড়া চালানো হয় নি।#
পার্সটুডে/মূসা রেজা/১৯