মোদির বিরুদ্ধে নিন্দা প্রস্তাব নিল বেলুচিস্তানের প্রাদেশিক সংসদ
https://parstoday.ir/bn/news/world-i18379-মোদির_বিরুদ্ধে_নিন্দা_প্রস্তাব_নিল_বেলুচিস্তানের_প্রাদেশিক_সংসদ
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে নিন্দা প্রস্তাব গ্রহণ করেছে পাকিস্তানের বেলুচিস্তানের প্রাদেশিক সংসদ। চলতি মাসের মাঝামাঝি সময়ে ভারতের স্বাধীনতা দিবসের ভাষণে বেলুচিস্তান সম্পর্কে মোদি যে মন্তব্য করেছেন তার পরিপ্রেক্ষিতে সর্বসম্মতভাবে এ প্রস্তাব গ্রহণ করা হয়।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ২৮, ২০১৬ ০৩:২১ Asia/Dhaka
  • মোদির বিরুদ্ধে নিন্দা প্রস্তাব নিল বেলুচিস্তানের প্রাদেশিক সংসদ

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে নিন্দা প্রস্তাব গ্রহণ করেছে পাকিস্তানের বেলুচিস্তানের প্রাদেশিক সংসদ। চলতি মাসের মাঝামাঝি সময়ে ভারতের স্বাধীনতা দিবসের ভাষণে বেলুচিস্তান সম্পর্কে মোদি যে মন্তব্য করেছেন তার পরিপ্রেক্ষিতে সর্বসম্মতভাবে এ প্রস্তাব গ্রহণ করা হয়।

প্রস্তাবটি পাকিস্তান মুসলিম লীগ – নওয়াজের পক্ষ থেকে উত্থাপন করা হলে  প্রাদেশিক সংসদের সব রাজনৈতিক দল এর প্রতি সমর্থন জানায়। বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী নওয়াব সানাউল্লাহ জেহরিসহ অন্যরা নিন্দা প্রস্তাবে সই করেন।

প্রস্তাব দাবি করা হয়, বেলুচিস্তান সম্পর্কে ভারতীয় প্রধানমন্ত্রীর বক্তব্য প্রমাণ করছে এ প্রদেশে সন্ত্রাসবাদের প্রতি পরিষ্কার সমর্থন দিচ্ছে ভারত।

প্রস্তাব সম্পর্কে বক্তব্য দিতে গিয়ে মুখ্যমন্ত্রী জেহরি বলেন, পাকিস্তানের সার্বভৌমত্ব এবং জাতিসংঘ সনদ লঙ্ঘন করেছেন ভারতীয় প্রধানমন্ত্রী। এ ছাড়া, বেলুচিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সারাফরাজ বুগতি  তার ভাষায় বলেন, ভারত নিয়ন্ত্রিত কাশ্মির থেকে বিশ্বের দৃষ্টি সরিয়ে দেয়ার লক্ষ্যে এমন বক্তব্য দিয়েছেন মোদি।#

পার্সটুডে/মূসা রেজা/মুজাহিদুল ইসলাম/২৮