তুরস্ককে সহযোগিতার অর্থ সন্ত্রাসবাদকে সমর্থন: সিরিয়া
https://parstoday.ir/bn/news/world-i18595-তুরস্ককে_সহযোগিতার_অর্থ_সন্ত্রাসবাদকে_সমর্থন_সিরিয়া
যেসব দেশ সিরিয়ার বিরুদ্ধে তুর্কি আগ্রাসনে সহযোগিতা করছে তারা প্রকারান্তরে সন্ত্রাসবাদকেই সমর্থন দিচ্ছে বলে অভিযোগ করেছে দামেস্ক। জাতিসংঘ মহাসচিব বান কি মুন ও সংস্থাটির নিরাপত্তা পরিষদের কাছে পাঠানো এক চিঠিতে এ অভিযোগ করেছে সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ৩০, ২০১৬ ০২:০৬ Asia/Dhaka
  • সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়
    সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়

যেসব দেশ সিরিয়ার বিরুদ্ধে তুর্কি আগ্রাসনে সহযোগিতা করছে তারা প্রকারান্তরে সন্ত্রাসবাদকেই সমর্থন দিচ্ছে বলে অভিযোগ করেছে দামেস্ক। জাতিসংঘ মহাসচিব বান কি মুন ও সংস্থাটির নিরাপত্তা পরিষদের কাছে পাঠানো এক চিঠিতে এ অভিযোগ করেছে সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়।

সোমবার জাতিসংঘকে পাঠানো চিঠিতে বলা হয়েছে, “ফ্রান্স, আমেরিকা, ব্রিটেন, সৌদি আরব ও কাতার অব্যাহতভাবে তুরস্ককে যে সমর্থন দিচ্ছে তা সন্ত্রাসবাদের প্রতি সমর্থনেরই নামান্তর। এ সমর্থন শুধু সিরিয়ায় দেয়া হচ্ছে না বরং বিশ্বের সব দেশের সন্ত্রাসবাদক সমর্থন দেয়া হচ্ছে।

গত ২৪ আগস্ট মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোটের বিমান হামলার ছত্রছায়ায় সিরিয়ায় ট্যাংকসহ বিশেষ বাহিনী পাঠায় তুরস্ক।

সিরিয়ার জারাবলুস শহরের কাছে মোতায়েন তুর্কি ট্যাংক

 

এর প্রতিবাদে সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের লেখা চিঠিতে বলা হয়েছে, “আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষার দায়িত্ব পালন করার জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানাচ্ছে সিরিয়া সরকার। জাতিসংঘ যেন তুরস্ককে সিরিয়ার মাটি থেকে সেনা প্রত্যাহার করার এবং দেশটির স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি সম্মান দেখানোর আহ্বান জানায়।”

চিঠিতে সিরিয়ায় সন্ত্রাসীদের বিরুদ্ধে যেকোনো যুদ্ধ দেশটির সরকারের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে করারও আহ্বান জানানো হয়েছে। সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়েছে, দেশটির অভ্যন্তরে তুরস্কের সেনা অভিযান ও বিমান হামলায় বহু বেসামরিক মানুষ হতাহত হয়েছে। জাতিসংঘকে এ ধরনের আগ্রাসী হামলার নিন্দা জানানোরও আহ্বান জানিয়েছে দামেস্ক।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৩০