সিরিয়ায় সামরিক অভিযান এখনই বন্ধ করুন: তুরস্কের প্রতি ফ্রান্সের আহ্বান
https://parstoday.ir/bn/news/world-i18700-সিরিয়ায়_সামরিক_অভিযান_এখনই_বন্ধ_করুন_তুরস্কের_প্রতি_ফ্রান্সের_আহ্বান
সিরিয়ার অভ্যন্তরে সামরিক অভিযান চালানো জন্য তুরস্কের কড়া সমালোচনা করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলাদ। এ ধরণের অভিযান সিরিয়ার চলমান পরিস্থিতিকে আরো ঘোলাটে করবে বলে হুঁশিয়ারি দেন তিনি।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ৩০, ২০১৬ ১৭:১১ Asia/Dhaka
  • ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাদঁ
    ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাদঁ

সিরিয়ার অভ্যন্তরে সামরিক অভিযান চালানো জন্য তুরস্কের কড়া সমালোচনা করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলাদ। এ ধরণের অভিযান সিরিয়ার চলমান পরিস্থিতিকে আরো ঘোলাটে করবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

আজ (মঙ্গলবার) রাজধানী প্যারিসে কূটনৈতিক সংবাদদাতাদের সঙ্গে এক বৈঠকে প্রেসিডেন্ট ওঁলাদ বলেন, তাকফিরি দায়েশের বিরুদ্ধে লড়াই চালিয়ে আসা সিরিয়ার কুর্দি যোদ্ধাদের বিরুদ্ধে তুর্কি সেনাবাহিনীর বিতর্কিত অভিযান বাস্তব পরিস্থিতিকে আরো জটিল করে তুলবে।

সিরিয়ায় তুর্কি বাহিনীর সামরিক অভিযান এ অঞ্চলে পরিস্থিতিকে আরো বিধ্বংসী করে তুলবে বলে উল্লেখ করে ওই অভিযান জরুরী ভিত্তিতে বন্ধ করার আহ্বান জানিয়েছেন ওঁলাদ।

ফরাসি প্রেসিডেন্ট এ সম্পর্কে আরো বলেন, গত পাঁচ বছর ধরে সিরিয়ার জনগণ একটি ভয়ানক পরিস্থিতির মধ্যে বসবাস করছে। তিনি আরো বলেন, দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় আলেপ্পো প্রদেশের আশপাশে দায়েশ বিরোধী লড়াই চলার পরিপ্রেক্ষিতে এরইমধ্যে সেখান বড় ধরনের মানবিক বিপর্যয় ঘটেছে।

তুরস্কের মাটিতে দায়েশ সন্ত্রাসীদের ধারাবাহিক হামলার পাশাপাশি দেশটির দক্ষিণাঞ্চলে বিচ্ছিন্নতাবাদীদের সশস্ত্র লড়াইয়ের পরিপ্রেক্ষিতে আঙ্কাকার উদ্বেগ হওয়ার বিষয়টি 'পুরোপুরি বোধগম্য' বলেও মন্তব্য করেন প্রেসিডেন্ট ওঁলাদ।#

পার্সটুডে/বাবুল আখতার/৩০