পিকেকে’র বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে ১১ তুর্কি সেনা নিহত
https://parstoday.ir/bn/news/world-i19051-পিকেকে’র_বিরুদ্ধে_অভিযান_চালাতে_গিয়ে_১১_তুর্কি_সেনা_নিহত
কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি বা পিকেকে’র বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে তুরস্কের ১‌১ সেনা নিহত হয়েছে। তুরস্কের গোলযোগপূর্ণ পূর্বাঞ্চলীয় প্রদেশ মারদিন এবং ভানে আলাদা আলাদা ঘটনায় এসব সেনা নিহত হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
সেপ্টেম্বর ০৩, ২০১৬ ১১:৪০ Asia/Dhaka
  • পিকেকে’র বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে ১১ তুর্কি সেনা নিহত

কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি বা পিকেকে’র বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে তুরস্কের ১‌১ সেনা নিহত হয়েছে। তুরস্কের গোলযোগপূর্ণ পূর্বাঞ্চলীয় প্রদেশ মারদিন এবং ভানে আলাদা আলাদা ঘটনায় এসব সেনা নিহত হয়েছে।

তুর্কি সামরিক কর্মকর্তারা বলেছেন, মারদিনের একটি এলাকায় কুর্দি হামলায় তিন সেনা নিহত হয়েছে। রাজধানী আঙ্কারা থেকে এ স্থানটি প্রায় ১১০০ কিলোমিটার দূরে অবস্থিত। এ ঘটনায় তিন গ্রাম প্রহরী এবং এক গ্রামবাসী আহত হয়েছে।

এ ছাড়া,  ভান প্রদেশের পার্বত্য এলাকায় পিকেকে সদস্যদের সঙ্গে বন্দুকযুদ্ধে আট তুর্কি সেনা নিহত হয়েছে।

এদিকে, তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় প্রদেশ হাককারিতে তুর্কি বাহিনীর ধারাবাহিক বিমান ও স্থল অভিযানে পিকেকে’র ৩৩ সদস্য নিহত এবং ৩০ জন আহত হয়েছে। তুর্কি সেনাবাহিনীর জেনারেল স্টাফ এক বিবৃতিতে এ খবর জানিয়েছে।#

পার্সটুডে/মূসা রেজা/৩