ইরাকের মসুলে বোরকা নিষিদ্ধ করল দায়েশ
https://parstoday.ir/bn/news/world-i19342-ইরাকের_মসুলে_বোরকা_নিষিদ্ধ_করল_দায়েশ
ইরাকের উত্তরাঞ্চলীয় মসুল শহরে উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশ মহিলাদের বোরকা পরার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। নিরাপত্তার কারণ দেখিয়ে নতুন এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়। মসুলের সামরিক ও নিরাপত্তাবেষ্টিত এলাকাগুলোতে এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
সেপ্টেম্বর ০৬, ২০১৬ ০২:৩৭ Asia/Dhaka
  • ইরাকের মসুলে বোরকা নিষিদ্ধ করল দায়েশ

ইরাকের উত্তরাঞ্চলীয় মসুল শহরে উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশ মহিলাদের বোরকা পরার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। নিরাপত্তার কারণ দেখিয়ে নতুন এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়। মসুলের সামরিক ও নিরাপত্তাবেষ্টিত এলাকাগুলোতে এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।

এর আগে এই জঙ্গি গোষ্ঠী ইরাক ও সিরিয়ায় নারীদের বোরকা পরিধান বাধ্যতামুলক করেছিল। যেসব নারী প্রকাশ্যে মুখমণ্ডল ঢেকে রাস্তায় বের হতে অস্বীকৃতি জানাত তাদের জন্য ছিল কঠিন শাস্তি।

কিন্তু মুখ ঢাকা বোরকার ব্যাপারে দায়েশের সর্বশেষ নির্দেশ দেখে মনে হচ্ছে তারা তাদের আগের অবস্থান থেকে সরে গেছে। বোরকা পরিহিত একদল নারীর হামলায় দায়েশের শীর্ষস্থানীয় কয়েকজন কমান্ডার নিহত হওয়ার পর নতুন নির্দেশ জারি করল দায়েশ।

দুই বছরেরও বেশি সময় আগে ইরাকের উত্তর ও পশ্চিমের বেশ কিছু এলাকা দখল করে নেয় এই উগ্র জঙ্গি গোষ্ঠী। এরপর নিজেদের নিয়ন্ত্রিত এলাকায় ব্যাপক পাশবিকতা চালায় তারা।

তবে ইরাকের সেনাবাহিনী এরইমধ্যে দায়েশের কবল থেকে দেশটির পশ্চিমাঞ্চলের বেশিরভাগ এলাকা মুক্ত করেছে। বর্তমানে শুধু দেশের উত্তরাঞ্চলীয় মসুল শহরটি এই জঙ্গি গোষ্ঠীর নিয়ন্ত্রণে রয়েছে। ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-এবাদি বলেছেন, খুব শিগগিরই মসুল থেকে দায়েশ জঙ্গিদের বিতাড়িত করা হবে।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৬