তুরস্কে অব্যাহত মানবাধিকার লঙ্ঘন উদ্বেগের বিষয়: জাতিসংঘ
https://parstoday.ir/bn/news/world-i20110-তুরস্কে_অব্যাহত_মানবাধিকার_লঙ্ঘন_উদ্বেগের_বিষয়_জাতিসংঘ
তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে অব্যাহতভাবে মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মানবাধিকার বিষয়ক কমিশনার জেইদ রা’দ আল-হোসেইন। তিনি বলেছেন, মানবাধিকার লঙ্ঘনের মাধ্যমে তুরস্ক সেখানে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে চলেছে।  
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
সেপ্টেম্বর ১৪, ২০১৬ ১০:২৩ Asia/Dhaka
  • তুরস্কে মানবাধিকার লঙ্ঘন
    তুরস্কে মানবাধিকার লঙ্ঘন

তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে অব্যাহতভাবে মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মানবাধিকার বিষয়ক কমিশনার জেইদ রা’দ আল-হোসেইন। তিনি বলেছেন, মানবাধিকার লঙ্ঘনের মাধ্যমে তুরস্ক সেখানে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে চলেছে।  

গতকাল (মঙ্গলবার) সুইজারল্যান্ডের জেনেভা শহরে মানবাধিকার পরিষদের ৩৩তম অধিবেশনে দেয়া বক্তৃতায় এ উদ্বোগ প্রকাশ করেন জেইদ আল-হোসেইন। তিনি বলেন, “আন্তর্জাতিক আইন লঙ্ঘন, মানবাধিকার লঙ্ঘন, বেসামরিক নাগরিকদের মৃত্যু, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড এবং ব্যাপক মাত্রায় উদ্বাস্তু হওয়ার মতো নানা বিষয়ে আমরা বার বার ও মারাত্মক অভিযোগ পাচ্ছি। আমরা তুরস্কের দক্ষিণ-পূর্বে অব্যাহতভাবে শহর ও গ্রাম ধ্বংসের খবর শুনছি।”  

জাতিসংঘ মানবাধিকার বিষয়ক কমিশনার জোর দিয়ে বলেন, তুর্কি সরকার এ পর্যন্ত ওই অঞ্চলে স্বাধীনভাবে প্রবেশ করতে দিতে চায় নি। এ অবস্থায় জেনেভায় একটি অস্থায়ী পর্যবেক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠা করা হয়েছে যাতে তুরস্কের মানবাধিকার লঙ্ঘনের কথা মানবাধিকার পরিষদকে অব্যাহতভাবে জানানো সম্ভব হয়।

তুরস্কের দক্ষিণ-পশ্চিমাঞ্চল প্রধানত কুর্দি অধ্যুষিত এবং ২০১৫ সালের জুলাই মাস থেকে ওই অঞ্চলে তুর্কি সরকার সামরিক অভিযান চালিয়ে আসছে। তবে সেনা অভিযানের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে কুর্দি গেরিলারা। এতে এ পর্যন্ত হাজার হাজার মানুষ নিহত হয়েছে। এছাড়া, এ অঞ্চলে সেনা অভিযান শুরুর পর কোনো কোনো শহরে মাসের পর মাস কারফিউ বহাল ছিল।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৪