‘ঘরে সিগারেটের ধোঁয়ার ক্যান্সার সৃষ্টিকারী উপাদানের প্রভাব ৬ মাসের বেশি থাকে’
https://parstoday.ir/bn/news/world-i20968-ঘরে_সিগারেটের_ধোঁয়ার_ক্যান্সার_সৃষ্টিকারী_উপাদানের_প্রভাব_৬_মাসের_বেশি_থাকে’
ঘরের ভেতরে সিগারেটের ধোঁয়ার ক্যান্সার সৃষ্টিকারী রাসায়নিক উপাদানের প্রভাব ছয় মাসের বেশি টিকে থাকে। এ কারণে কখনোই ঘরের ভেতর সিগারেট খাওয়া উচিত নয়। নতুন এক স্বাস্থ্য সমীক্ষায় এ তথ্য ওঠে এসেছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
সেপ্টেম্বর ২৩, ২০১৬ ১৩:৪১ Asia/Dhaka
  • ‘ঘরে সিগারেটের ধোঁয়ার ক্যান্সার সৃষ্টিকারী উপাদানের প্রভাব ৬ মাসের বেশি থাকে’

ঘরের ভেতরে সিগারেটের ধোঁয়ার ক্যান্সার সৃষ্টিকারী রাসায়নিক উপাদানের প্রভাব ছয় মাসের বেশি টিকে থাকে। এ কারণে কখনোই ঘরের ভেতর সিগারেট খাওয়া উচিত নয়। নতুন এক স্বাস্থ্য সমীক্ষায় এ তথ্য ওঠে এসেছে।

ধূমপান ছেড়ে দেয়ার দীর্ঘদিন পরও তামাকের ক্যান্সার সৃষ্টিকারী উপাদান ঘরের সোফা, দেয়াল বা কার্পেটে লেগে থাকতে পারে বলে এ গবেষণায় দেখা গেছে। ধূমপায়ী, অধূমপায়ী এবং সাবেক ধূমপায়ীসহ ঘরের ভেতর যে সব ব্যক্তি বসবাস করেন এ ভাবে  তাদের দেহে বিপজ্জনক রাসায়নিক উপাদানের উপস্থিতির মাত্রা বেশি পরিমাণে থাকতে পারে।

আপাতত তামাকের ধোঁয়া বাতাসে মিশে মিলিয়ে যায় বলে খালি চোখে দেখা যায়। কিন্তু যে সব বিপজ্জনক রাসায়নিক উপাদান তামাকের ধোঁয়ায় থাকে তা তক্ষুনি মিলিয়ে যায় না। বরং প্রতিবার ধূমপানের জেরে ঘরের ভেতরে তাদের উপস্থিতি বাড়তে থাকে।

আমেরিকার সান ডিয়াগো বিশ্ববিদ্যালয় স্টেট বিশ্ববিদ্যালয়ের গবেষকরা বলেছেন, ধূমপায়ীরা যেন এ গবেষণার ফলাফলকে হুঁশিয়ারি হিসেবে গ্রহণ করেন কারণ তাদের বদ অভ্যাস প্রিয়জনের স্বাস্থ্যের ওপর দীর্ঘস্থায়ী ক্ষতি ডেকে আনতে পারে।#

পার্সটুডে/মূসা রেজা/২৩