ইয়েমেনে সৌদি আগ্রাসনের বিরুদ্ধে ইইউ'কে তদন্ত করতে দেয় নি ব্রিটেন
https://parstoday.ir/bn/news/world-i21145-ইয়েমেনে_সৌদি_আগ্রাসনের_বিরুদ্ধে_ইইউ'কে_তদন্ত_করতে_দেয়_নি_ব্রিটেন
দারিদ্রপীড়িত ইয়েমেনে সৌদি আগ্রাসনের বিরুদ্ধে একটি স্বাধীন আন্তর্জাতিক তদন্ত চালানোর লক্ষ্যে ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ'র একটি উদ্যোগ আটকে দিয়েছে ব্রিটেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
সেপ্টেম্বর ২৫, ২০১৬ ১৩:২৯ Asia/Dhaka
  • ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন
    ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন

দারিদ্রপীড়িত ইয়েমেনে সৌদি আগ্রাসনের বিরুদ্ধে একটি স্বাধীন আন্তর্জাতিক তদন্ত চালানোর লক্ষ্যে ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ'র একটি উদ্যোগ আটকে দিয়েছে ব্রিটেন।

ইয়েমেনের বিরুদ্ধে সৌদি যুদ্ধাপরাধ এবং বেসামরিক ব্যক্তিদের ওপর হত্যাযজ্ঞ চালানোর বিষয়ে তদন্ত করতে জাতিসংঘের মানবাধিকার পরিষদ বা এইচআরসি জেনেভায় একটি স্বাধীন আন্তর্জাতিক কমিটি গঠনের উদ্যোগ নিয়েছিল। নেদারল্যান্ড আশা করেছিল, এই ক্ষেত্রে ব্রিটেন সমর্থন দেবে।  

ইইউ'র পক্ষে স্লোভাকিয়া জাতিসংঘের কাছে ওই প্রস্তাব উত্থাপন করে।তবে ইয়েমেনের পরিস্থিতির ওপর পর্যবেক্ষণ এবং প্রতিবেদন তৈরি করার লক্ষ্যে সেখানে একটি তদন্ত দল পাঠাতে জাতিসংঘের মানবাধিকার সংস্থার প্রতি অপেক্ষাকৃত দুর্বল আহ্বান জানিয়েছে ইইউ।

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা 'হিউম্যান রাইটস ওয়াচ' এবং অন্যান্য মানবাধিকার সংগঠনগুলো ব্রিটেনের এই অবস্থানের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছে। রিয়াদের সঙ্গে সই হওয়া বিরাট অংকের অস্ত্র-চুক্তি রক্ষা করতেই  ব্রিটেন এই পদক্ষেপ নিয়েছে বলে তারা অভিযোগ করেছে।

জাতিসংঘের মানবাধিকার পরিষদের কাছে লেখা এক খোলা চিঠিতে তারা বলেছে, "একটি আন্তর্জাতিক তদন্ত দল গঠনের মাধ্যমে ইয়েমেনে জড়িত অপরাধীদেরকে একটি স্বচ্ছ বিচার প্রক্রিয়ার মাধ্যমে আইনের আওতায় আনা সম্ভব হবে।"

এদিকে, অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের কর্মকর্তা পলি ট্রাসকট বলেছেন, ইয়েমেন আগ্রাসনের বিষয়ে একটি আন্তর্জাতিক তদন্ত দল গঠনের বিরুদ্ধে অবস্থান নেয়া দুর্ভোগ এবং কষ্টে জর্জরিত ইয়েমেনিদের সাথে বিশ্বাসঘাতকতার শামিল। তিনি বলেন, "ব্রিটেনের এই পদক্ষেপ দুঃখজনক। ব্রিটেনের উচিত ন্যায়বিচার এবং দায়িত্বশীলতা প্রতিষ্ঠার জন্য এগিয়ে আসা। অস্ত্র নির্মাণকারী কোম্পানীগুলোর জন্য মনোরঞ্জনকারী দেশ হিসেবে কাজ করা মোটেও শোভনীয় নয়।"#

পার্সটুডে/বাবুল আখতার/২৫