আমেরিকা থেকে পালানোর চেষ্টা করছেন গুলেন: তুর্কি মন্ত্রী
https://parstoday.ir/bn/news/world-i22030-আমেরিকা_থেকে_পালানোর_চেষ্টা_করছেন_গুলেন_তুর্কি_মন্ত্রী
তুরস্কের আইনমন্ত্রী দাবি করেছেন, দেশটির বিরোধী ও ধর্মীয় নেতা ফতেহউল্লাহ গুলেন বহিষ্কার এড়ানোর জন্য আমেরিকা থেকে পালানোর চেষ্টা করছেন। দীর্ঘদিন ধরে আমেরিকায় স্বেচ্ছা-নির্বাসনে থাকা গুলেন গত ১৫ জুলাইয়ের ব্যর্থ সেনা অভ্যুত্থানে জড়িত বলে তুর্কি সরকার অভিযোগ করে আসছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ০৫, ২০১৬ ১০:০৬ Asia/Dhaka
  • ফতেহউল্লাহ গুলেন
    ফতেহউল্লাহ গুলেন

তুরস্কের আইনমন্ত্রী দাবি করেছেন, দেশটির বিরোধী ও ধর্মীয় নেতা ফতেহউল্লাহ গুলেন বহিষ্কার এড়ানোর জন্য আমেরিকা থেকে পালানোর চেষ্টা করছেন। দীর্ঘদিন ধরে আমেরিকায় স্বেচ্ছা-নির্বাসনে থাকা গুলেন গত ১৫ জুলাইয়ের ব্যর্থ সেনা অভ্যুত্থানে জড়িত বলে তুর্কি সরকার অভিযোগ করে আসছে।

তুরস্ক সরকারের সে অভিযোগ অস্বীকার করছেন গুলেন। তিনি বরং ব্যর্থ সেনা অভ্যুত্থানের নিন্দা করেছেন। তারপরও তুর্কি সরকার নানা ধরনের প্রমাণাদি তুলে দিয়ে গুলেনকে ফেরত দেয়ার বিষয়ে মার্কিন সরকারের কাছে বার বার অনুরোধ করেছে।

গতকাল (মঙ্গলবার) তুরস্কের আইনমন্ত্রী বাকির বোজদাগ সাংবাদিকদের বলেছেন, গুলেন আন্দোলনের অনুসারিরা তাদের নেতাকে আমেরিকার বদলের অন্য কোনো দেশে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তবে গুলেনকে বহিষ্কারের অনুরোধের বিষয়ে আমেরিকা এখনো কোনো দৃঢ় পদক্ষেপ নেয় নি বলে জানান বোজদাগ। এর আগে, গত ২৮ জুলাই তুরস্কের এ মন্ত্রী বলেছিলেন, গ্রেফতার কিংবা বহিষ্কার এড়াতে গুলেন আমেরিকা থেকে অস্ট্রেলিয়া, মেক্সিকো, কানাডা, দক্ষিণ আফ্রিকা অথবা মিশরে চলে যেতে পারেন।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৫