মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের ওপর নিরাপত্তা বাহিনীর হামলা: নিহত ২৬
https://parstoday.ir/bn/news/world-i22936-মিয়ানমারে_রোহিঙ্গা_মুসলমানদের_ওপর_নিরাপত্তা_বাহিনীর_হামলা_নিহত_২৬
মিয়ানমারে প্রাণভয়ে পলায়নরত রোহিঙ্গা মুসলমানদের ওপর নিরাপত্তা বাহিনীর বর্বরোচিত হামলায় অন্তত ২৬ ব্যক্তি মর্মান্তিকভাবে নিহত হয়েছে। মুসলমান অধ্যুষিত উত্তরাঞ্চলীয় রাখাইন প্রদেশে এ ঘটনা ঘটেছ।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ১৪, ২০১৬ ১৩:২৮ Asia/Dhaka

মিয়ানমারে প্রাণভয়ে পলায়নরত রোহিঙ্গা মুসলমানদের ওপর নিরাপত্তা বাহিনীর বর্বরোচিত হামলায় অন্তত ২৬ ব্যক্তি মর্মান্তিকভাবে নিহত হয়েছে। মুসলমান অধ্যুষিত উত্তরাঞ্চলীয় রাখাইন প্রদেশে এ ঘটনা ঘটেছ।

মিয়ানমারের পুলিশের ওপর অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের হামলাকে কেন্দ্র করে দেশটির নিরাপত্তা বাহিনী রোহিঙ্গা মুসলমানদের বিরুদ্ধে বর্বরোচিত হামলা শুরু করেছে।  মিয়ানমারের বাংলাদেশ সীমান্ত সংলগ্ন এলাকায় নাটকীয়ভাবে মুসলমানবিরোধী সহিংসতা বৃদ্ধি পেয়েছে।

প্রত্যক্ষদর্শীরা আজ (শুক্রবার) বলেছেন, পলায়নপর নিরস্ত্র এবং নিরীহ মুসলমানদের অনেককে গুলি করে হত্যা করেছে মিয়ানমারের সেনারা। মিয়ানমারের কর্মকর্তারা বলছেন, গত রোববার খুব ভোরে তিন পুলিশ চৌকিতে সমন্বিত হামলা করেছে সশস্ত্র ব্যক্তিরা। এতে নয় পুলিশ নিহত হয়েছে এবং হামলাকারীরা অনেক অস্ত্র-শস্ত্রসহ ১০ হাজারের বেশি গুলি নিয়ে পালিয়েছে।

অবশ্য হামলাকারীদের পরিচয় উদ্ঘাটিত না হওয়া সত্ত্বেও মিয়ানমারের কোনো কোনো কর্মকর্তা এ ঘটনার জন্য দ্রুত রোহিঙ্গা মুসলমানদের দায়ী করেন। নতুন করে মুসলমান বিরোধী সহিংসতা শুরু হওয়ার মধ্য দিয়ে মিয়ানমারে ২০১২ সালের রক্তাক্ত ঘটনার পুনরাবৃত্তির আশংকা করা হচ্ছে। সে সময়ে উগ্রবাদী বৌদ্ধদের হামলায় শত শত রোহিঙ্গা মুসলমান নিহত হয়েছিল। #

পার্সটুডে/মূসা রেজা/১৪