দায়েশ আফগানিস্তানে ৭ হাজার যোদ্ধা পাঠানোর পরিকল্পনা করছে
https://parstoday.ir/bn/news/world-i23059-দায়েশ_আফগানিস্তানে_৭_হাজার_যোদ্ধা_পাঠানোর_পরিকল্পনা_করছে
আফগানিস্তানের ভাইস প্রেসিডেন্ট জেনারেল আবদুর রশিদ দোস্তাম জানিয়েছেন, কথিত আইএসআইএল বা দায়েশ এই দেশটির উত্তরাঞ্চলে তাদের অন্তত ৭ হাজার যোদ্ধা পাঠানোর পরিকল্পনা করছে।
(last modified 2026-04-22T13:03:21+00:00 )
অক্টোবর ১৫, ২০১৬ ১৫:৫২ Asia/Dhaka
  • দায়েশ আফগানিস্তানে ৭ হাজার যোদ্ধা পাঠানোর পরিকল্পনা করছে

আফগানিস্তানের ভাইস প্রেসিডেন্ট জেনারেল আবদুর রশিদ দোস্তাম জানিয়েছেন, কথিত আইএসআইএল বা দায়েশ এই দেশটির উত্তরাঞ্চলে তাদের অন্তত ৭ হাজার যোদ্ধা পাঠানোর পরিকল্পনা করছে।

দোস্তাম ফারিয়াব প্রদেশে এই খবর দিয়েছেন। এ অঞ্চলে সন্ত্রাস-বিরোধী তৎপরতা পরিদর্শন করতে এসে তিনি এ খবর দেন।

তিনি বলেছেন, দায়েশ এ অঞ্চলে বিদেশী যোদ্ধাদের মোতায়েন করতে চায়। এই যোদ্ধারা মূলত সিরিয়া, ইরাক, লেবানন, তাজিকিস্তান, উজবেকিস্তান ও চেচনিয়ার নাগরিক।   

দোস্তাম দায়েশের অনুগত লোকদের মোকাবেলার জন্য প্রথমে তালেবানদের পরাজয় ঘটানোর ওপর গুরুত্ব দিয়েছেন। #

পার্সটুডে/মু.আ.হুসাইন/১৫