সিরিয়া বিষয়ে লোজানে আজ শুরু হচ্ছে বহুজাতিক আলোচনা
https://parstoday.ir/bn/news/world-i23065-সিরিয়া_বিষয়ে_লোজানে_আজ_শুরু_হচ্ছে_বহুজাতিক_আলোচনা
সিরিয়া সংকটের নতুন সমাধান বের করার লক্ষ্যে ইরান, আমেরিকা এবং যুক্তরাজ্যেসহ বিভিন্ন দেশের কূটনৈতিকরা সুইজারল্যান্ডে মিলিত হচ্ছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ১৫, ২০১৬ ১৬:০২ Asia/Dhaka
  • সিরিয়া বিষয়ে লোজানে আজ শুরু হচ্ছে বহুজাতিক আলোচনা

সিরিয়া সংকটের নতুন সমাধান বের করার লক্ষ্যে ইরান, আমেরিকা এবং যুক্তরাজ্যেসহ বিভিন্ন দেশের কূটনৈতিকরা সুইজারল্যান্ডে মিলিত হচ্ছেন।

আজ (শনিবার) বিকেলে সুইজারল্যান্ডের লোজান শহরে সিরিয়া বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন হওয়ার কথা রয়েছে। বৈঠকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ও রুশ পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভের পাশাপাশি তুরস্ক, কাতার, মিশর ও সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীরা অংশগ্রহণ করবেন।

এদিকে, ইরানের পক্ষ থেকে পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ লোজান বৈঠকে অংশগ্রহণ করবেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে। আরব এবং আফ্রিকা বিষয়ক ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী জাবেরি আনসারি পররাষ্ট্রমন্ত্রী জারিফের সফর সঙ্গি হিসেবে থাকবেন বলে জানা গেছে।

সিরিয়ার সহিংসতা অবসানে চলমান বহুজাতিক আলোচনা কোনো সফলতা বয়ে নিয়ে আসবে কিনা তা নিয়ে ভিন্নমত রয়েছে।                                               

ইরান এবং রাশিয়া দামেস্কের আসাদ সরকারকে সমর্থন দিয়ে আসছে।অন্যদিকে,আমেরিকা, সৌদি আরব এবং তুরস্ক সরকার বিরোধী উগ্র সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে সমর্থন দিয়ে আসছে।

জাতিসংঘে রাশিয়ার স্থায়ী প্রতিনিধি নিরাপত্তা পরিষদের বর্তমান প্রেসিডেন্ট ভিটালি চুরকিন বলেন, সিরিয়ায় তৎপর সন্ত্রাসী গোষ্ঠীগুলোর ওপর সৌদি আরব এবং তুরস্কের প্রভাব কাজে লাগিয়ে সেখানে নতুন করে একটি যুদ্ধ-বিরতি চুক্তি বাস্তবায়ন করার চেষ্টা করছে ল্যভরভ এবং জন কেরি।#

পার্সটুডে/বাবুল আখতার/১৫