সিরিয়া বিষয়ে রাশিয়ার অবস্থানে পরিবর্তন হয় নি: পুতিন
https://parstoday.ir/bn/news/world-i23443-সিরিয়া_বিষয়ে_রাশিয়ার_অবস্থানে_পরিবর্তন_হয়_নি_পুতিন
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, সিরিয়া বিষয়ে তার দেশের অবস্থানে কোনো পরিবর্তন হয় নি। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সঙ্গে বুধবার এক টেলিফোন সংলাপে পুতিন এ কথা বলেন। এ সময় তারা সিরিয়ায় সন্ত্রাসবাদ-বিরোধী লড়াইয়ের সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ১৯, ২০১৬ ২৩:৫৩ Asia/Dhaka
  • ২০১৫ সালের ২০ অক্টোবর রাশিয়া সফরের সময় ক্রেমলিনে পুতিনের সঙ্গে হ্যান্ডশেক করছেন আসাদ (বামে)
    ২০১৫ সালের ২০ অক্টোবর রাশিয়া সফরের সময় ক্রেমলিনে পুতিনের সঙ্গে হ্যান্ডশেক করছেন আসাদ (বামে)

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, সিরিয়া বিষয়ে তার দেশের অবস্থানে কোনো পরিবর্তন হয় নি। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সঙ্গে বুধবার এক টেলিফোন সংলাপে পুতিন এ কথা বলেন। এ সময় তারা সিরিয়ায় সন্ত্রাসবাদ-বিরোধী লড়াইয়ের সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।

টেলিফোন সংলাপে দু নেতা সিরিয়ার চলমান সংকটের রাজনৈতিক সমাধানের ওপর গুরুত্বারোপ করেন। তবে সিরিয়ায় সন্ত্রাসবাদ-বিরোধী লড়াই অব্যাহত থাকবে বলে পুতিন ঘোষণা দেন। পাশাপাশি সিরিয়ার জাতীয় ঐক্য ও সংহতি রক্ষার বিষয়টিও গুরুত্বসহকারে তুলে ধরেন।

বহুসংখ্যক দেশের চাপ সত্ত্বেও সিরিয়ার চলমান সহিংসতা অবসানের জন্য রাশিয়া যে অব্যাহত প্রচেষ্টা চালাচ্ছে তার প্রশংসা করেন প্রেসিডেন্ট আসাদ। এ সময় তিনি সন্ত্রাস-বিরোধী লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

এদিকে, আলেপ্পো থেকে তাকফিরি সন্ত্রাসীদের চলে যাওয়ার পথ করে দিতে সিরিয়ার সেনাদেরকে পিছিয়ে আনা হয়েছে। এক বিবৃতিতে সিরিয়ার সামরিক বাহিনী বলেছে, মানবিক অবস্থার উন্নতির জন্য তারা সাময়িক যুদ্ধতিবিরতি পালন করবে। এছাড়া, সিরিয়া ও রাশিয়ার বিমানগুলো হামলা থেকে বিরত রয়েছে।#      

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২০