‘তৃতীয় শক্তি পাকিস্তানের ক্ষমতা নিলে দায়ী থাকবেন নওয়াজ’
https://parstoday.ir/bn/news/world-i23812-তৃতীয়_শক্তি_পাকিস্তানের_ক্ষমতা_নিলে_দায়ী_থাকবেন_নওয়াজ’
পাকিস্তানের বিরোধী দল তেহরিকে ইনসাফ বা পিটিআই’র চেয়ারম্যান ইমরান খান বলেছেন, আগামী মাসে রাজধানী ইসলামাবাদ অচল করে দেয়ার যে কর্মসূচি তার দল দিয়েছে তার মধ্য দিয়ে যদি ‘তৃতীয় শক্তি’ পাকিস্তানের ক্ষমতা দখল করে তবে সেজন্য দায়ী হবেন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
অক্টোবর ২৩, ২০১৬ ১৮:২৭ Asia/Dhaka
  • ‘তৃতীয় শক্তি পাকিস্তানের ক্ষমতা নিলে দায়ী থাকবেন নওয়াজ’

পাকিস্তানের বিরোধী দল তেহরিকে ইনসাফ বা পিটিআই’র চেয়ারম্যান ইমরান খান বলেছেন, আগামী মাসে রাজধানী ইসলামাবাদ অচল করে দেয়ার যে কর্মসূচি তার দল দিয়েছে তার মধ্য দিয়ে যদি ‘তৃতীয় শক্তি’ পাকিস্তানের ক্ষমতা দখল করে তবে সেজন্য দায়ী হবেন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ।

‘পানামাগেটের’ সূত্র ধরে নওয়াজের পদত্যাগ বা জবাবদিহিতার দাবিতে আগামী ২ নভেম্বর ইসলামাবাদ অচল করে দেয়া ডাক দিয়েছে পিটিআই।

সাবেক ক্রিকেট তারকা ইমরান রোববার ইসলামাবাদে সাংবাদিকদের সঙ্গে আলাপের সময়ে আরো দাবি করেন, পাকিস্তানে গণতন্ত্র বানচাল হলে তার দায় শুধুমাত্র ‘একব্যক্তি’কেই বহন করতে হবে। ‘তৃতীয় শক্তি’কে ক্ষমতায় আনার তৎপরতার সঙ্গে পিটিআই কোনোভাবেই জড়িত নয় বলেও উল্লেখ করেন তিনি।

অবশ্য ‘তৃতীয় শক্তি’ বলতে কী বোঝানো হয়েছে তার কোনো ব্যাখ্যা দেন নি ইমরান খান। এ ছাড়া, কোন শক্তি পাকিস্তানের গণতন্ত্রকে বানচালের চেষ্টা করছে তাও উল্লেখ করেন নি তিনি।#

পার্সটুডে/মূসা রেজা/২৩