ইন্দোনেশিয়ায় স্পিডবোট ডুবে ৫১ জনের মৃত্যু
-
ডুবে যাওয়া এক শিশুর লাশ উদ্ধার করছে পুলিশ
ইন্দোনেশিয়ার বাতাম দ্বীপের উপকূলে একটি স্পিডবোট ডুবে অন্তত ৫১ জনের মৃত্যু হয়েছে। অতিরিক্ত যাত্রী বোঝাইয়ের ফলে এটি ডুবে গেছে এবং স্পিডবোটে প্রবাসী শ্রমিক বহন করা হচ্ছিল।
গত বুধবার এ ঘটনা ঘটেছে এবং আজ (শুক্রবার) ঘটনাস্থল থেকে অনেক মৃতদেহ উদ্ধারের পর পুলিশ ও উদ্ধারকারী কর্মকর্তারা ঘটনাটি জানিয়েছেন। মালয়েশিয়ায় কাজ করা ১০১ জন শ্রমিক ও তাদের পরিবার-পরিজনকে নিয়ে স্পিডবোটটি ইন্দোনেশিয়া যাচ্ছিল। কিন্তু পথে ঝড়ের কবলে পড়ে এবং এর বেশিরভাগ যাত্রী মারা যায়। ডুবে যাওয়া বোট থেকে ৩৯ জনকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এখনো নয়জন নিখোঁজ রয়েছে।
শিপিং আইন লঙ্ঘনের সন্দেহে স্পিডবোটের তিন ক্রুর মধ্যে দুজনকে আটক করা হয়েছে বলে সরকারি কর্মকর্তারা জানিয়েছেন। স্থানীয় উদ্ধারকারী দলের নেতা জানিয়েছেন, সমুদ্রের প্রবল ঢেউ ও তীব্র স্রোত উদ্ধার কাজে বিঘ্ন ঘটাচ্ছে। পুলিশ ধারণা করছে, অবৈধভাবে এসব শ্রমিক স্পিডবোটে সফর করছিল।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/৪